পুবের কলম ওয়েবডেস্কঃ ফের পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। জখম হলেন তিনজন পুলিশ কর্মী।মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে রবীন্দ্রসরণীর বড়বাজার এলাকায়।
আরও পড়ুন:
কলকাতা হাইকোর্টের নির্দেশে এইদিন বড়বাজার এলাকায় তদন্তে যান তিন পুলিশকর্মী। সেখানেই হটাৎ করেই পাশের একটি দোতলা বাড়ির কার্নিশ ভেঙে পড়ে।
গুরুতর জখম হন ওই তিন পুলিশকর্মী।আরও পড়ুন:
আহত হন কয়েকজন পথচারী। সকলকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে শহরে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই বড়বাজার এলাকায় জীর্ণ বাড়ির কার্নিশ ভেঙে ঘটে গেল এই বিপত্তি।
আরও পড়ুন:
পুরসভার খতিয়ান অনুযায়ি কলকাতায় মোট ৩০০০ বিপদজনক বাড়ি আছে। আমফান, ইয়াসের পর এবার অশনি। তাই এমনিতেই উদ্বেগে রয়েছেন সকলে। তার সঙ্গে যুক্ত হয়েছে এই বিপদজনক বাড়ির আতঙ্ক।
আরও পড়ুন:
উল্লেখ্য ২০২১ এর সেপ্টেম্বরে একটানা বৃষ্টিতে বিপত্তি বাঁধে।
৯ নম্বর আহিরীটোলা লেনে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যএক শিশু-সহ চারজন। গত ১১ সেপ্টেম্বরে বৃষ্টির জেরে বড়বাজারের বাবুলাল লেনে একটি বাড়ি ভেঙে পড়ে। তার আগে জুন মাসে শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পাশে একটি তিন তলা বাড়ি ভেঙে পড়ে। জখমও হন একজন। চলতি বছরেও এইবার আতঙ্ক বাড়িয়ে ভেঙে পড়ল বড়বাজারের এই দোতলা বাড়ির কার্নিশ।আরও পড়ুন: