পুবের কলম প্রতিবেদক: বিদেশের সঙ্গে ভারতের ৭৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিংয়ের মধ্যে স্থান করে নিয়েছে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভারসিটি র্যাঙ্কিংয়ে দেশের রেকর্ড সংখ্যক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন:
তার মধ্যে বাংলার এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। এবার এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় ভারত থেকে জায়গা করে নিয়েছে আরও ৪টি বিশ্ববিদ্যালয়। গতবছর এই সংখ্যা ছিল ৭১। তবে এই তালিকায় রয়েছে বাংলার কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এ বছর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় জাপান ও চিনকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। পাশাপাশি এই তালিকায় আইআইইএসটি শিবপুর, আইআইটি খড়গপুর, বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা করতে পারেননি।
আরও পড়ুন:
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৫৫তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গতবারের তুলনায় এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয় ভালো স্কোরও করেছে। ক্রমতালিকা অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ক্ষেত্রে স্কোর ৪৬। গবেষণা ক্ষেত্রে কলকাতার স্কোর ১৭.৬। পড়ুয়ার সংখ্যা ১৯ হাজার ১১৯। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ১৫.৬।
আরও পড়ুন:
অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছুটা পরে ৩৭৩তম স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতবারের তুলনায় এবার যাদবপুরের স্কোর বেশ কিছুটা নিচে নেমে গিয়েছে। ক্রমতালিকা অনুযায়ী, যাদবপুরের পড়ুয়ার সংখ্যা ১৪ হাজার ২১৭। পড়ুয়া পিছু অধ্যাপকের সংখ্যা ২১.৭। আবার শিক্ষাকতার ক্ষেত্রে যাদবপুরের স্কোর ৩৫। গবেষণা ক্ষেত্রে যাদবপুরের স্কোর ১৬.৯।
আরও পড়ুন:
এই সাফল্য প্রসঙ্গে শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, ‘আমরা খুবই খুশি, বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য এই সাফল্যের কারণ হল আমাদের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তরিক শ্রম ও নিষ্ঠা।
আরও পড়ুন:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এ দিন ‘পুবের কলম’কে জানান, এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের সাফল্য। এর আগেও দেশের র্যাঙ্কিংয়ে তালিকায় প্রথম স্থান অধিকার করেছে যাদবপুর। আগামীতেও যাতে বিশ্ববিদ্যালয় র্যাঙ্ক ধরে রা'তে পারে, তার প্রয়াস চলবে।