পুবের কলম, ওয়েবডেস্ক: আজ সৌরযানের বড়সড় পরীক্ষার দিন। আদিত্য এল-১ সৌরযান আজকে পৃথিবীর কক্ষপথ ছেড়ে সূর্যের দিকে ছুটবে। আদিত্য এল১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে আদিত্য এল ১।
সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে। এই তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করবে।আরও পড়ুন:
উৎক্ষেপণের পর থেকে এখনও চারবার কক্ষপথ পরিবর্তনে সফল হয়েছে আদিত্য এল ১। বৃহস্পতিবার গভীর রাত ২টো নাগাদ (ইংরেজি মতে ১৫ তারিখ ভোররাত) সফল ভাবে কক্ষপথ বদল করে আদিত্য।
আজ শেষবারের মতো কক্ষপথ বদল করে নিজের গন্তব্যের দিকে ছুটবে আদিত্য।আরও পড়ুন:
ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, সঠিকভাবে কাজ করছে সৌরযান। বর্তমানে ২৫৬ কিমি X ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে আদিত্য। আজ ভোররাতে ভোররাত ২টোর সময় কক্ষপথ বদল করবে আদিত্য। আদিত্য এল১ স্যাটেলাইটে থাকা মোট সাতটি যন্ত্রের সাহায্যে পাঁচ বছর ধরে সূর্যের বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা চালাবে ইসরো।