পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের কাসগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা। তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়লে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের। জানা গেছে, তীর্থযাত্রীরা মাঘি পূর্ণিমায় হরিদ্বারে গঙ্গাস্নানে যাচ্ছিলেন। দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে ১৩ জন শিশু সহ ৮ জন মহিলা। আহত আরও ১৫ থেকে ২০ জন।
তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে বলে প্রশাসনের আশঙ্কা। আলিগড় রেঞ্জের আইজি শলভ মাথুর জানিয়েছেন, ট্রাক্টর-ট্রলিটি রাস্তার বাঁক ঘুরতে গিয়ে একটি গাড়ির মুখোমুখি পড়ে, নিয়ন্ত্রণ হারিয়ে কাদা-মাটি ভরা পুকুরের ৭-৮ ফুট গভীরে পড়ে যায়।আরও পড়ুন:
দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা সহ যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন সমাজবাদি দলের সভাপতি অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতী।আরও পড়ুন:
জানা গেছে, শনিবার ট্রাক্টরটি-ট্রলিটিতে করে তীর্থযাত্রীরা হরিদ্বারে যাচ্ছিলেন গঙ্গাস্নানের উদ্দেশে। সকাল ১০টার দিকে পাটিয়ালি-দড়িয়াবগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
কাসগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। ট্রাক্টর-ট্রলিতে ৪০ জন তীর্থযাত্রী ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরাই উদ্ধারের কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আহতদের যাতে দ্রুত চিকিৎসা হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।কাসগঞ্জের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন, পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়রা উদ্ধারকাজে পুলিশকে সাহায্য করে।