আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: তৃণমূলের প্রস্তাবিত নয়া ভবনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা। অনুমোদন করা হয়েছে নক্সা। এরফলে আপাতত আর কোন বাধা রইল না
আরও পড়ুন:
পুরসভাসূত্রে জানা যাচ্ছে ৮৪৩ বর্গমিটার জমির ওপর ৬ তলা এই ভবনের নির্মান হবে। তৃণমূলের নতুন ভবনের উচ্চতা হবে ২০.৩৫ মিটার। প্রতিটি ফ্লোরে ৩২৫.২০ বর্গমিটার কভার্ড স্পেস থাকবে।
এছাড়াও কারপার্কিং জোনে কমপক্ষে ৩০ টি গাড়ি রাখার জায়গা হবে। এছাড়াও থাকছে ৮.৭৭ বর্গমিটার আয়তন বিশিষ্ট রিজার্ভারও।আরও পড়ুন:
নতুন বছরের প্রথমদিন দলের প্রতিষ্ঠাদিবসেই এই নয়া দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তপসিয়ায় যে পুরাতন দলীয় কার্যালয়টি ছিল তা সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলা হবে। আপতত ইএমবাইপাস লাগোয়া মেট্রোপলিটনে অস্থায়ী ভাবে চলছে দলীয় কার্যালয়।
আরও পড়ুন:
নতুন এই ভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত শীর্ষ নেতাদের জন্য পৃথক ঘর থাকবে।দলের বিভিন্ন শাখাসংঠনের জন্যও থাকবে আলাদা আলাদা ঘর। এছাড়াও জরুরি প্রয়োজনে একসঙ্গে হতে পারে একাধিক বৈঠক। সেইকথা মাথায় রেখেই অত্যাধুনিক সুবিধাযুক্ত একাধিক মিটিং রুম থাকবে। থাকবে সাংবাদিক সন্মেলন কক্ষও। সবমিলিয়ে একদম আধুনিক ঝাঁ চকচকে হবে এই তৃণমূলের এই নয়া দলীয় কার্যালয়। প্রয়োজনীয় অনুমতি মেলার পর এইবার জোর কদমে শুরু হবে নির্মাণের কাজ।