পুবের কলম,ওয়েবডেস্ক: মার্কিন লেখিকা জিন ক্যারলকে যৌন হেনস্থার দায়ে দোষী সাব্যস্ত হলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারলের ওপর যৌন নিপীড়ন চালানোর প্রমাণ মিলেছে ট্রাম্পের বিরুদ্ধে। এই মামলায় ট্রাম্পকে ৫ মিলিয়ন (৫০ লক্ষ ডলার) জরিমানা করেছে ম্যানহাটন ফেডারেল আদালত। তবে ট্রাম্পের বিরুদ্ধে ক্যারলের আনা ধর্ষণের অভিযোগ খারিজ করেছে আদালত। শুরু থেকেই এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে আসছিলেন ট্রাম্প।
মঙ্গলবার একদল বিচারক প্রমাণ পান, ট্রাম্প ১৯৯৬ সালে একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে জিন ক্যারলকে যৌন হেনস্থা করেছিলেন। এছাড়াও ‘মিথ্যাবাদী’ হিসেবে চিহ্নিত করে ক্যারলের মানহানি করেছেন। আলোচনা শুরু হওয়ার মাত্র তিন ঘণ্টা পর নিউইয়র্ক সিটির ফেডারেল কোর্টরুমে রায় ঘোষণার সময় মাথা নাড়েন ক্যারল। এরপর তিনি সমর্থকদের আলিঙ্গন করেন এবং মলিনভাবে হাসেন। আদালত কক্ষ খালি হওয়ার পর ক্যারলকে হাসতে ও কাঁদতে দেখা যায়। ট্রাম্প দেওয়ানি বিচারে অংশ নেননি এবং রায় পড়ার সময় অনুপস্থিত ছিলেন। ফেডারেল আদালতের ৯ সদস্যের বিচারকদের বোর্ড এই মামলায় ট্রাম্পকে প্রায় ৫০ লক্ষ ডলার জরিমানা করেছেন। একইসাথে জরিমানার এই টাকা ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন বিচারকরা। বিচারকদের দলে ৬ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন। তারা সবাই এই রায়ে একমত হয়েছেন। মামলায় সিভিল ট্রায়ালের সময় ৭৯ বছর বয়সী ক্যারল সাক্ষী দেন, ৭৬ বছর বয়সী ট্রাম্প ১৯৯৫ বা ১৯৯৬ সালে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তাকে ধর্ষণ করেছিলেন। এরপর ২০২২ সালে ট্রাম্প তার একটি পোস্টে এটিকে একটি ‘প্রতারণা’ ও ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন। এদিনে রায় ঘোষণার পর এক বিবৃতিতে রিপাবলিকান পার্টি বলেছে, এই মামলাটি ‘বানোয়াট’, এটি ট্রাম্পকে রাজনৈতিকভাবে কলুষিত করার একটা চক্রান্ত। কারণ আগামী নির্বাচনে তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। ট্রাম্পের দল বলেছে, তারা এই মামলায় রায়ের বিরুদ্ধে আপিল করবে।মার্কিন লেখিকাকে যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত ট্রাম্প
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ মে ২০২৩, ১৫:০৩
আরও খবর
সই জালিয়াতি মামলায় শোভনদেবের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতার আশ্বাস প্রবীণ তৃণমূল নেতার
পশ্চিমবঙ্গ দিবসে উন্নয়নের বার্তা মোদির, ‘কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে’
মুখোমুখি সংঘর্ষে মৃত ট্রেনচালক; আহত অন্তত ৯০
কর্ণাটকে বিজেপিকে পাল্টা ধাক্কা কংগ্রেসের, ক্রস ভোটে শিবকুমারের কৌশলে চাপে গেরুয়া শিবির
‘ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আগের চেয়েও দুর্বল অবস্থায়’— মন্তব্য বারাক ওবামার
‘ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আগের চেয়েও দুর্বল অবস্থায়’— মন্তব্য বারাক ওবামার
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফায় বৈষম্যের অভিযোগ করছে ইরান
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফায় বৈষম্যের অভিযোগ করছে ইরান
'মার্কিন ব্যাকুলতার ফল এই চুক্তি’, বললেন মোজতবা খামেনি
'মার্কিন ব্যাকুলতার ফল এই চুক্তি’, বললেন মোজতবা খামেনি
‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী, মহাকরণের সামনে যোগাসনে যোগ দিলেন হাজারো মানুষ
‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী, মহাকরণের সামনে যোগাসনে যোগ দিলেন হাজারো মানুষ
২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল: কিরেন রিজিজু
২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল: কিরেন রিজিজু
আগেভাগেই সই হওয়ায় বাতিল সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা, যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের বৈঠক আজ
আগেভাগেই সই হওয়ায় বাতিল সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকতা, যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের বৈঠক আজ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের