পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের বিরোধিতায় অনেক আগে থেকেই সরব তুরস্ক। আর এই অবস্থানের কারণে পশ্চিমা সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে দেশটিকে। তবে এবার তুরস্কের নিরাপত্তা উদ্বেগকে ‘বৈধ’ বলে মন্তব্য করলেন ন্যাটো জোট মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ফিনল্যান্ড সফরকালে এ বিষয়টি তুলে ধরেন তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে গত মাসে ন্যাটোয় যোগ দেওয়ার আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন।
তাদের আবেদনের প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে জানিয়েছিলেন স্টলটেনবার্গ। তবে এতে বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। কারণ দেশ দুটির বিরুদ্ধে কুর্দ ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন ও আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট এরদোগান। সংকট সমাধানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ন্যাটো প্রধান স্টলটেনবার্গ। তিনি বলেন, ‘তুরস্কের উদ্বেগ বৈধ। এটা সন্ত্রাসবাদ ও অস্ত্র রফতানির বিষয়ে’। তিনি আরও বলেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে কৃষ্ণসাগরে কৌশলগত অবস্থানের কারণে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিয়েভকে আঙ্কারা যে সমর্থন দিয়ে আসছে তাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি। স্টলটেনবার্গ উদ্বেগ জানিয়ে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে ও বুঝতে হবে কোনও ন্যাটো মিত্র তুর্কি’র চেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়নি’। ন্যাটোয় কবে নাগাদ ফিনল্যান্ড ও সুইডেন যুক্ত হতে পারে সে বিষেয়ে কোনও আভাস দেননি তিনি।তুরস্কের নিরাপত্তা উদ্বেগ বৈধ ন্যাটো
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ জুন ২০২২, ১৩:১৫
আরও খবর
সৌরভের নিরাপত্তা কমিয়ে দিল রাজ্য সরকার, পেতেন জেড ক্যাটাগরি
মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প
ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী
ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী
ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা বলয়ে দিল্লি, প্রধানমন্ত্রীর ভাষণ মঞ্চ লালকেল্লায় ১ হাজার ক্যামেরা-ড্রোন
স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা বলয়ে দিল্লি, প্রধানমন্ত্রীর ভাষণ মঞ্চ লালকেল্লায় ১ হাজার ক্যামেরা-ড্রোন
পঞ্চায়েতে দুই মহিলা গেরুয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে বললো হাইকোর্ট
পঞ্চায়েতে দুই মহিলা গেরুয়া প্রার্থীদের নিরাপত্তা দিতে বললো হাইকোর্ট
২ প্রার্থীরই জামানত জব্দ, ‘ভোটকাটুয়া’ বদনাম ঘুচল মিমের!
২ প্রার্থীরই জামানত জব্দ, ‘ভোটকাটুয়া’ বদনাম ঘুচল মিমের!
তুরস্কের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা পশ্চিমাদের, সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী
তুরস্কের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা পশ্চিমাদের, সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের