পুবের কলম ওয়েবডেস্ক: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবিতে আদালতে মামলা দায়ের হয়। সেই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। আদালতের নির্দেশানুসারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৮২২ বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশনার। এর মধ্যে ৩৩৭ কোম্পানী রাজ্যে এসে পৌঁছালেও ৪৮৫ বাহিনী এ'নও রাজ্যে এসে পৌঁছায়নি। বাকী বাহিনী দিতে বিলম্ব করায় রবিবার ফের কেন্দ্রকে চিঠি দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। আর ২০১৩ সালের নির্বাচনের থেকে বেশি বাহিনী নিতে হবে নির্বাচন কমিশনকে। আগামী ৮ জুলাই ভোট। আর এই ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী আনতে বিরোধীরা বার বার আদালতে ছুটেছে।
আদালতও বিরোধীদের পাশে দাঁড়িয়েছে। নির্দেশ দিয়েছে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে পরিমাণ বাহিনী বাংলায় এসেছিল তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করাতে হবে। এমনকী অর্থের অভাব যাতে সেই বাহিনী আনার পথে কাঁটা হয়ে না দাঁড়ায়, তার জন্য খরচ আদালত চাপিয়েছে কেন্দ্রের ঘাড়ে। বাহিনীর সমস্ত ব্যায়ভার বহন করবে কেন্দ্র সরকার। রাজ্য নির্বাচন কমিশন এর আগেও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্রুত পাঠাতে বলে চিঠি দিয়েছিল অমিত শাহের মন্ত্রককে। কিন্তু সেই চিঠির কোনও উত্তর আসেনি। এদিন আবারও চিঠি পাঠিয়েছে কমিশন। যদিও বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তর খুব দ্রুত না আসার সম্ভাবনাই বেশি। কেননা অমিত শাহ এখন অনেক বেশি চিন্তিত মণিপুর নিয়ে। একই সঙ্গে কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হলেও সেই যাত্রার জন্য বাহিনী আলাদা করে রিজার্ভ রাখতে হচ্ছে। সেই বাহিনী অন্য কোথাও পাঠানো যাবে না। আবার দেশের বেশ কিছু রাজ্যে ভারী বর্ষণের ফলে উদ্ধারকার্যের জন্যও কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে। তাই বাংলার বুকে ৮২২ কোম্পানি বাহিনী পাঠানো শাহের কাছে এখন বেশ চাপের। কেন্দ্র আরও ৬৩ কোম্পানি বাহিনী পাঠাতে পারে। সেক্ষেত্রে মোট ৪০০ কোম্পানি বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট সারতে হবে। যদিও সেক্ষেত্রে প্রশ্ন থাকছে, আদালতের নির্দেশ মান্যতা পেল কিনা। কেননা আদালতের নির্দেশ ছিল ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বাংলায় যত কেন্দ্রীয় বাহিনী এসেছিল, সেই সংখ্যক বা তার বেশি বাহিনী এনে এবার পঞ্চায়েত নির্বাচন করাতে হবে। যদিও কেন্দ্রের একটি সূত্রের দাবি, বাহিনীর ব্যবহার নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের পরিকল্পনা স্পষ্ট নয়। কোন এলাকায় কত বাহিনী ব্যবহার করা হবে তাঁরা তাও জানায়নি। অন্য দিকে, বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের বক্তব্যও চর্চার মধ্যে উঠে এসেছে। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী আদালতকে জানিয়েছিলেন, কমিশনের আবেদন মতো দু’ধাপে ইতিমধ্যে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মডেল অনুসরণ করলে সুবিধা হয়। অর্থাৎ প্রকারন্তরে কেন্দ্র স্বীকার করেই নিয়েছিল ৮২২ কোম্পানি বাহিনী তাঁরা পাঠাতে পারবে না। বিজেপি সূত্রে খবর, এই বাহিনী পাঠানোর বিষয়টি এখন বিশ বাঁও জলে চলে গিয়েছে। এদিকে বিরোধীরাও চাইছে কীভাবে ভোটের দফা বাড়ানো যায়। এই নিয়ে বিরোধীরা বার বার দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় বাহিনীদিয়ে ভোট করাতে হবে। একশো শতাংশ বুথেই রা'তে হবে কেন্দ্রেীয় বাহিনী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত বাহিনী না পাঠালে কীভাবে বুথগুলিতে একশো শতাংশ বাহিনী রাখা সম্ভব।আরও খবর
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার প্রক্রিয়ায় ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বহাল রাখল হাইকোর্ট
এনডিএ-র প্রথম সারিতে কাকলি, শাসকজোটে গুরুত্ব বাড়ছে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের
এনডিএ-র প্রথম সারিতে কাকলি, শাসকজোটে গুরুত্ব বাড়ছে তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদদের
পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ, উত্তাল সংসদ, মুলতুবি উভয় কক্ষের অধিবেশন
পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ, উত্তাল সংসদ, মুলতুবি উভয় কক্ষের অধিবেশন
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সুদীপ-বিরোধী পোস্টারে ছয়লাপ উত্তর কলকাতা, নাম জড়াল তাপস-কুণালের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র