আইভি আদক, হাওড়া: মঙ্গলবার সকালে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় হাওড়ায় ছড়ালো চাঞ্চল্য। গোলাবাড়ি থানার একটি গুদামের পাশাপাশি আগুন লাগে পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপেও।

মঙ্গলবার বেলা ১১টা নাগাদ পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে একটি বগিতে আগুন লাগে। মূলত কোভিডের জন্য এই বগিটি নির্মিত হয়েছিল।

এখন সেটা পুনর্নির্মাণ করার কাজ চলছিল। আচমকাই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় পুরো ইঞ্জিনটি। দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভায়। তবে, হতাহতের খবর নেই।

হাওড়ায় পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক

অন্যদিকেহাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত রোজ মেরি লেন এলাকায় একটি রেডিমেড গারমেন্টসের গোডাউনে মঙ্গলবার ভোররাতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা সকালে মর্নিং ওয়ার্কে বেরিয়ে ওই আগুন দেখতে পান। পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে