পুবের কলম, ওয়েবডেস্ক: বার বার কোনও না কোনও বিভ্রাটের কবলে বিমান। কোনও সময়ে যান্ত্রিক ত্রুটি থেকে বিমানে যাত্রীর গায়ে প্রস্রাবঘটনার কারণে খবরে শিরোনামে 'বিমান বিভ্রাট'। এবার পাইলটের গাফিলতির ঘটনা সামনে এল। হোলির দিন বিমানে 'গুজিয়া' খেয়ে বিপাকে দুই বিমানচালক। তাদের দুজনকেই আপাতত 'গ্রাউন্ডেড' করা করেছে স্পাইসজেট।
আরও পড়ুন:
বিমানসংস্থা সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ ওই দুই বিমানচালক ককপিটের মধ্য বসেই চা-কফি খেয়েছিলেন। এর পর সেগুলি ককপিটে এমনভাবে রাখা হয়েছিল, যেখানে খাবার বা পানীয় রাখার কথা একেবারেই নয় পাইলট বা অন্য বিমানকর্মীদের ৷ বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নেয়নি বিমানসংস্থা স্পাইসজেট ৷ দিল্লি-গুয়াহাটি ফ্লাইটে হোলির দিনের ঘটনা।
আরও পড়ুন:
সংস্থা সূত্রে খবর, ঘটনায় রীতিমতো দুই অভিযুক্ত পাইলটকেই আপাতত ডেইলি ফ্লাইট রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে। গোটা বিষয়টির একটি বিভাগীয় তদন্ত হওয়ার পরেই পাইলটদের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিমানসংস্থা ৷
আরও পড়ুন:
পাইলটদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পানীয় এবং গুজিয়া খেয়ে ফুয়েল কাটঅফ লিভারের উপরে সেগুলি রেখেছিলেন। ওই জায়গায় কোনও তরল রাখা খুবই বিপজ্জনক। কোনও পাইলটের কাছ থেকে এই ধরনের অপেশাদার আচরণ একদমই কাম্য নয়।