আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ৩০ অক্টোবর থেকে সিকিমের পাকইয়ং বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ করতে চলেছে স্পাইস জেট। এরফলে সিকিমের ভ্রমণার্থীদের পাশাপাশি চূড়ান্ত ভোগান্তির শিকার হবেন সেই রাজ্যের বাসিন্দারাও।
আরও পড়ুন:
২০১৮তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি সিকিমের রাজধানী গ্যংটকের কাছেই এই বিমানবন্দরের উদ্বোধন করেন। স্পাইসজেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পর আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়বে এই রাজ্যের বিমান পরিবহন ব্যবস্থা।
আরও পড়ুন:
স্পাইস জেটের বিমানে একের পর এক বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা সামনে আসায় গত ২৭ জুলাই ডিজিসিআই নির্দেশ দেয় এই বিমান সংস্থাকে অর্ধেক বিমান চালাতে হবে। একের পর দুর্ঘটনা ঘটতে থাকায় স্পাইসজেটের বিরুদ্ধে পদক্ষেপ করে ডিজিসিআই। ‘
আরও পড়ুন:
সিকিমের পর্যটনে বাড়তি গতি এবং সড়ক পথে আসার সময় এবং ঝুঁকি কমাতেই চালু হয় এই বিমানবন্দর। ৪ হাজার ৫০০ ফুট উচ্চতায় এই বিমানবন্দর থেকে ভারত-চিন সীমান্তের দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।
আরও পড়ুন: