২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুষ্কৃতীকে ধরতে গিয়ে জখম হলেন কুলতলির দুই পুলিশ কর্মী,

আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্ত সহকর্মীকে অপহরণের অভিযোগে গ্রফতার দুই মহিলা পুলিশ কর্মী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে দুষ্কৃতিদের তান্ডব তত বেড়ে চলেছে। ক্যানিংয়ের পর এবার কুলতলিতেদুষ্কৃতিদের হাতে আক্রান্ত  হতে হলদুই পুলিশকর্মীকে ।  কুলতলির চুপড়িঝাড়ার গাজিরহাট এলাকা থেকে গ্রেফতার হয় শাহাজান মোল্লা নামে এক দূস্কৃতি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ। গোপন সূত্রে রবিবার সন্ধ্যায় কুলতলি থানার পুলিশ খবর পায় গাজিরহাট এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে বাজার এলাকার দোকানদারকে হুমকি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করছে এক দুষ্কৃতী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্র-সহ শাজাহান মোল্লাকে আটক করে।প্রথমে সে পুলিশের হাত থেকে পালাবার চেষ্টা করে। ওই সময় পুলিশ এবং ওই দুষ্কৃতীর সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।আর এই ঘটনায় এসআই দীপঙ্কর দাস-সহ আরও এক ভিলেজ পুলিশকর্মী দুধয়ালি মোল্লা গুরুতর জখম হন। আহত ২ পুলিশকর্মীকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জামতলার জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অস্ত্র নিয়ে এক দুষ্কৃতী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বলে সে খবর আসে পুলিশের কাছে। সেই দুষ্কৃতীদের ধরতে গিয়ে জখম হয় কুলতলি থানার দুই পুলিশকর্মী। পুলিশ ওই ব্যক্তিকে ধরার সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে।আর তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়, তাতেই জখম হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশ শাজাহান মোল্লা নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে এবং ওর কাছ থেকে একটা ওয়ান শাটার ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।আহত এস আই এর চিকিৎসা চলছে কুলতলি ব্লক হাসপাতালে এবং আহত ভিলেজ পুলিশের চিকিৎসা চলছে জয়নগরের একটি বেসরকারি নার্সিংহোমে।এদিকে এই ঘএনায় ধৃতকে সোমবার কুলতলি থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক ১০ দিনেট পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুষ্কৃতীকে ধরতে গিয়ে জখম হলেন কুলতলির দুই পুলিশ কর্মী,

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, সোমবার