পুবের কলম, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা প্রার্থনা করে মেসেজ করেছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের প্রচার করতে গিয়ে জলপাইগুড়ি থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার।
তড়িঘড়ি বিমান চালক বিপদের আশঙ্কা করে জরুরি অবতরণ করান সেবক রোডের কাছে সেনা বেস ক্যাম্পে। কিন্তু আপৎকালীন অবতরণের সময় শরীরে চোট পান মুখ্যমন্ত্রী। তাঁকে সেইদিনই নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা বিশেষ বুলেটিনে জানান, মমতা বাঁদিকের হাঁটুর লিগামেন্টে, কোমরে চোট লেগেছে। হাসপাতালে থাকার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসার কথা জানান তিনি। সেই মতো বাড়ি থেকেই চিকিৎসা চলছে তাঁর।আরও পড়ুন:
চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে বেশি হাঁটাচলা না করার পরামর্শ দিয়েছেন। নবান্নের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো।
তবে ব্যথা এখনও রয়েছে এবং হাঁটাচলার কারণে সেই ব্যথা কিছুটা বেড়েছে। গতকাল প্রায় দু ঘণ্টা ধরে ফিজিওথেরাপি চলেছিল তাঁর। আরও ফিজিওথেরাপি সেসনের প্রয়োজন রয়েছে। সব ওষুধ পত্র মেনে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
৩০ জুন অর্থাৎ আগামিকাল থেকে ফের জেলা সফর শুরু হওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পায়ে চোট পাওয়ার পর, সেই জেলা সফর ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুন: