পুবের কলম, ওয়েবডেস্ক: পরিবারের আর কেউ জীবিত নেই। একাই হাসপাতালের বিছানায় শুয়ে আছে জখম এই একরত্তি। গাজায় ইসরাইলি আক্রমণের শিকার হয়েছে শয়ে শয়ে ফিলিস্তিনি। প্রিয় জনকে হারিয়ে নিঃস্ব তাঁরা।
ইহুদি আক্রমণেরআরও পড়ুন:
শিকার থেকে বাদ যায়নি ফিলিস্তিনি শিশুরাও। বাপ-মা প্রিয়জনকে হারিয়ে অনাথ তারা। কেউ কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যাদের পরিবারের কোনও সদস্যই বেঁচে নেই।
আরও পড়ুন:
এমন বর্বরতার শিকার শিশুদের বর্ণনার জন্য একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করছেন গাজায় কর্মরত চিকিৎসকরা।
আরও পড়ুন:
তানিয়া হাজ-হাসান নামে একজন চিকিৎসক গাজায় ডক্টরস উইদাউট বর্ডারস-এর সঙ্গে কাজ করছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুদ্ধের নির্মমতার শিকার হওয়া শিশুদের বলা হচ্ছে WCNSF (উনডেড চাইল্ড নো সারভিভিং ফ্যামিলি)। অর্থাৎ আহত শিশু যার পরিবারের কেউ আর বেঁচে নেই। নির্মম যুদ্ধের শিকার শিশুর সংখ্যা অনেক। প্রায় ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করতে হচ্ছে চিকিৎসকদের।
আরও পড়ুন: