পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার হোটেল রেডিসন ব্লুতে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথাগুলি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুন:
এদিনের এই অনুষ্ঠানে জাহেদ মালিক আরও বলেন, ‘করোনা মহামারির মধ্যেও আমাদের জিডিপি ৬-এর ওপরে রয়েছে। আমরা খাদ্য ও প্রোটিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
এখন সবজি রফতানি করছি। করোনার সময়েও আমরা খাদ্য উৎপাদন অব্যাহত রেখেছি।আরও পড়ুন:
জাহিদ মালেক বলেন, এখনও সংক্রমণ চার শতাংশের মধ্যে রয়েছে। এর জন্য অনেক ব্যবসা ও কাজের ক্ষতি হয়েছে।
তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে'। অন্তঃসত্ত্বাদের উদ্দেশে তিনি বলেন, গর্ভবতী মায়েদের পুষ্টিগুণ নিশ্চিত করা সম্ভব হলে, আমাদের পরবর্তী প্রজন্ম আরও সুন্দর হবে। তবে স্বাস্থ্যঝুঁকি কমাতে পরিবেশ দূষণ রোধে নজর দিতে হবে।'আরও পড়ুন:
বাংলাদেশ পুষ্টি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডিজিটাল এমঅ্যান্ডই পদ্ধতির উদ্বোধন করে বলেন, ‘এমঅ্যান্ডই- এর মাধ্যমে প্রত্যেক মন্ত্রণালয় তাদের পুষ্টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে, অনলাইনের মাধ্যমে সবাই তা দেখতে পাবে। এভাবে আমরা ২০৪১ সালের মধ্যে সবার জন্য পুষ্টি কার্যক্রম তরান্বিত করতে সক্ষম হব।’