পুবের কলম,ওয়েবডেস্ক: ফের এক দলিত কিশোর’কে খুন করার অভিযোগ উঠল তথাকথিত উঁচু জাতির বিরুদ্ধে। ঘটনাস্থল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। মৃতের নাম সুমেশ কুমার। ঘটনাপ্রসঙ্গে সুমেশের দাদা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার ভাই এলাকার একটি পরিত্যক্ত স্থানে বাবা সাহেব আম্বেদকরের একটা ছোট্ট মূর্তি বসাতে চেয়েছিল। সেই কারণেই খুন হতে হয়েছে তাকে। দশম শ্রেণীর পড়ুয়া ছিল সুমেশ। শুধু তাই নয় ওই জায়গাতে বাবা সাহেবের নামে একটা ছোট্ট পার্ক করতে চেয়েছিল সে।
তবে তার এই আর্জি মানতে নারাজ ছিল স্থানীয় একদল যুবক। তারা আপত্তি জানিয়ে বলে, উল্লেখিত স্থানটি গ্রাম সমাজের অধীনস্থ। এখানে বাবা সাহেবের মূর্তি বসবে না। এই ঘটনা’কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিবাদ বাধে। একটা পর্যায়ে সুমেশের ওপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। অতর্কিত হামলায় বেসামাল হয়ে পরে সুমেশ ও সঙ্গীরা। তবে উভয় পক্ষের চলমান বচসা তীব্র হলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে সুমেশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। সেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যায় সুমেশের দেহ। একটা পর্যায়ে অজ্ঞান হয়ে পরে সে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুমেশ কে মৃত ঘোষণা করে। অন্যদিকে তাঁর দুই সঙ্গী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা স্থিতিশীল হলেও, বিপদমুক্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক প্রত্যক্ষদর্শী সেই দৃশ্য দেখে তাঁকে খবর দেয়। মঙ্গলবার রাজ্যের বড়গাও গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উল্লেখিত সময়ে দশম শ্রেণীর পড়ুয়া সুমেশ কুমার ও তাঁর দুই সঙ্গী বোর্ড পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় সংশ্লিষ্ট ঘটনাটি ঘটে। পুরো ঘটনায় মোরাদাবাদ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মৃতের পরিবার। এদিন খবরটি জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে সুমেশের প্রতিবেশীরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পাথর ছুঁড়ছে পুলিশরা। ঘটনার প্রেক্ষিতে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষ। তবে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।যোগীরাজ্য আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে বিরোধ.. পুলিশের গুলিতে মৃত দলিত যুবক!
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯
আরও খবর
যুদ্ধবিরতির পথে বড় পদক্ষেপ, সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের
কৌশলে ‘গণতন্ত্র হত্যার’ ছক: বিরোধী সাংসদের কেনাবেচা নিয়ে বিজেপিকে নিশানা কংগ্রেসের
ইনস্টাগ্রামে বন্ধুত্ব থেকে প্রেম, বেঙ্গালুরুতে লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে খুন প্রেমিকের
সিপিআইএম "সংঘ পরিবারের কৌশল" অবলম্বন করেছিল, তোপ সথীসনের
উদ্ধব শিবিরেও বিদ্রোহী! সাংসদদের কিনতে "১৫ কোটি" টোপ, দাবি শিবসেনার
উদ্ধব শিবিরেও বিদ্রোহী! সাংসদদের কিনতে "১৫ কোটি" টোপ, দাবি শিবসেনার
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
একাধিক সংস্কারের পরেও নিয়ন্ত্রণে আসেনি প্রশ্ন ফাঁস: এনটিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সংসদীয় কমিটি
একাধিক সংস্কারের পরেও নিয়ন্ত্রণে আসেনি প্রশ্ন ফাঁস: এনটিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সংসদীয় কমিটি
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
“মাম্মি-পাপা, আই লাভ ইউ”, সুইসাইড নোট লিখে ফের আত্মঘাতী নিট পড়ুয়া
“মাম্মি-পাপা, আই লাভ ইউ”, সুইসাইড নোট লিখে ফের আত্মঘাতী নিট পড়ুয়া
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের