পুবের কলম, ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার আসছেন বলে জানানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফে।
স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের জানান, যুদ্ধ পরিস্থিতির চরম সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট বাইডেন ইসরাইল যাচ্ছেন। বুধবার তাঁর তেল আবিবে পৌঁছানোর কথা।
আরও পড়ুন:
এ ছাড়া বাইডেনের ইসরায়েল সফরের কথা জানিয়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
আরও পড়ুন: