পুবের কলম, ওয়েব ডেস্ক: অবসরের চারদিন আগে অপসারিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। শুক্রবার রাজভবন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। বলা বাহুল্য, বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর রাজনৈতিক সভাকে কেন্দ্র করে বিতর্কের পর থেকে ভাস্করবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই উত্তেজনার জন্যই কি এই সিদ্ধান্ত?
তা এখনও অজানা। এদিন রাজভবনের তরফে একটি চিঠিও পাঠানো হয়েছে উপাচার্যকে।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ভাস্কর গুপ্ত। ৩১ মার্চ তাঁর অবসর নেওয়ার কথা। কিন্তু ৪ দিন আগেই ২৭ মার্চ রাজভবনের তরফে উপাচার্যকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।