পুবের কলম, ওয়েবডেস্ক: নিয়ম লঙ্ঘনের অভিযোগে মার্চ মাসে ভারতে ২ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিল ইলন মাস্কের এক্স। চলতি মাসের শেষের দিকে ভারতে আসার কথা রয়েছে বিশ্বের প্রাক্তন শীর্ষ মার্কিন ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করতে প্রবল উৎসাহী বলে জানিয়েছেন ইলন। তার আগেই ইলন মাস্ক নেতৃত্বাধীন এক্স কর্প এক মাসের মধ্যে ২১২,৬২৭টি অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করল।
আরও পড়ুন:
শিশু যৌন শোষণ, অসম্মতিমূলক যৌনতা প্রদর্শন ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে।
মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটি দেশে তার প্ল্যাটফর্মে সন্ত্রাসবাদ প্রচারের জন্য ১২৩৫টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।আরও পড়ুন:
এক্স-এর এই মাসিক রিপোর্ট অনুযায়ী, ভারতের ব্যবহারকারিদের কাছ থেকে ৫১৫৮টি অভিযোগ আসার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদের মধ্যে ভারত থেকে বেশিরভাগ অভিযোগ ছিল নিয়ম লঙ্ঘন (৩০৭৪), সংবেদনশীল প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু (৯৫৩) বিদ্বেষ ছড়ানো(৩৫৯), অপব্যবহার (৩৫৯)। আরও ৮৬টি অ্যাকাউন্ট নিষিদ্ধের তালিকায় আসতে পারে। পরিস্থিতি আলোচনার পর ৭টি অ্যাকাউন্টের সাসপেনশন স্থগিত রাখা হয়েছে।