১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়ারিয়ালকে হারালো বার্সেলোনা

পুবের কলম প্রতিবেদক: ভিয়ারিয়ালের মাঠে লা লিগার ম্যাচে ৪-৩ গোলে জিতল বার্সেলোনা। এ ম্যাচের শুরুতে গাভি ও ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় জাভির দল। সেখানে হুয়ান ফয়থ, আলেকজান্ডার সরলথ ও আলেক্স বায়েনার গোলে এক পর্যায়ে ৩-২ গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ ভিয়ারিয়াল। তবে বদলি হিসেবে মাঠে নেমে ফেরান তোরেস গোল করে ম্যাচে সমতা ফেরান। আর শেষদিকে রবার্ট লেয়নডস্কির গোলে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

ম্যাচের ১২তম মিনিটে লেয়নডস্কিকে ক্রস বাড়ান লামিন ইয়ামাল। তবে পোলিশ স্ট্রাইকার লেয়নডস্কি একটু সামনে থাকা গাভি দারুণ হেডে জাল খুঁজে নেন। এই গোলে অবদান রেখে ২১ শতকে বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সে অ্যাসিস্টের রেকর্ড এখন ইয়ামালের। তিন মিনিট পর গোলের ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। ২৫তম মিনিটে পেদরাসার দারুণ শট কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন টের স্টেগেন। সেই কর্নার থেকেই পরের মিনিটে দারুণ হেডে জাল খুঁজে নেন ভিয়ারিয়ালের আর্জেন্টাইন ডিফেন্ডার ফয়থ।

আরও পড়ুন: ভারতের সঙ্গে দীর্ঘদিনের ভালো সম্পর্ক, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বিদেশমন্ত্রীর

আরও পড়ুন: বিস্ফোরণে কেপে উঠল ভেনেজুয়েলা, বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা!

ম্যাচের ৪০ মিনিটে দারুণ প্রতি-আক্রমণে বার্সেলোনার জালে বল পাঠান সরলথ। পেদরাসার নিচু ক্রস পেয়ে ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেদরাসার বাড়ানো বল ধরে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে গোলের ঠিকানা খুঁজে নেন আলেক্স বায়েনা। এক গোলে পিছিয়ে তখন ভিয়ারিয়ালের রক্ষণে প্রবল চাপ তৈরি করছে বার্সেলোনা। ঠিক তখনই ম্যাচের ৬৮তম মিনিটে গোল করেন বদলি হিসেবে মাঠে নামা ফেরান তোরেস। এর চার মিনিট পর লেয়নডস্কির গোলের এগিয়ে যায় বার্সেলোনা। চলতি আসরে এটাই তার প্রথম গোল। এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে বার্সেলোনা। গোল পার্থক্যে এগিয়ে থেকেও দুই নম্বরে জিরোনা। টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিয়ারিয়ালকে হারালো বার্সেলোনা

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার