পুবের কলম, ওয়েবডেস্ক: এক টুকরো জমি ও স্থায়ী বাসস্থানের আশায় শুক্রবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক কাটাতারের বেড়ার বাইরে থাকা ১৩ পরিবার। তারা সকলে ভারতীয় নাগরিক। কৈলাসহর মহকুমার প্রানকেন্দ্র থেকে প্রায় ৯ কিলোমিটার দুরে শহরের উত্তরদিকে অবস্থিত মাগুরুলি গ্রাম। ইন্দিরা-মুজিব চুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশেরই কোনও স্থায়ী নির্মাণ থাকতে পারবে না। আর এই আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ পিছিয়ে কাঁটাতারের বেড়া দিতে হয়েছে।
আর তাতেই দীর্ঘদিন ধরে বিপাকে সেখানকার মানুষ। মাগুরুলি পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ১৩ পরিবারের ভারতীয় নাগরিকরা দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন কাঁটাতারের ওপারে। ১৩ পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছে ৭২ জন। সীমান্তে নিরাপত্তার দ্বায়িত্বে থাকা বি এস এফ নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত কাঁটাতার অতিক্রম করে ভারতের ভূমিতে আসতে পারবে ভোট দিতে। যদিও অসুস্থতা ও বিশেষ প্রয়োজনে বিএসএফ সহযোগিতা করে। পড়াশোনা, চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য কাজকর্মের জন্য তাঁদের আসতে হয় কাঁটাতারের এপারে। রাত পোহালেই দেশের গনতন্ত্রের সবচাইতে বড় উৎসব। আর বুকে একরাশ আশা নিয়ে এবারও ভোট কেন্দ্রে আসবেন তারা। ভারতীয় নাগরিক হয়েও তাদের বেড়ার জন্য দুর্বিষহ জীবন কাটাতে হয় প্রতিনিয়ত। ভোট গনতান্ত্রিক অধিকার আর সেই গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আগামীকাল সকালবেলা পৌঁছে যাবে ভোট কেন্দ্রে। তাদের দাবি একটাই, কাঁটাতারের এপারে তাদের জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক। তাদের দীর্ঘ দিনের অসুবিধা থেকে পরিত্রাণ দিক। ভারতীয় নাগরিক হলেও যাদের বসবাস কাঁটাতারের ওপারে তাদের অনেকে এও দাবি করেন দীর্ঘ দিন ধরে তারা ওপারে বসবাস করছেন এবং তাদের অনেকের পৈতৃক সম্পত্তি রয়েছে এখানে। যেই জমিতে চাষ বাস করে তারা সংসার প্রতিপালন করেন। সরকার যদি তাদের ঘর বাড়ি ও জমির ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দেয় তাহলে প্রতিদিনের যে যন্ত্রণা তা থেকে তারা মুক্তি পাবেন। তাই প্রতিবারের মতো এবারো তারা ভোট দান করবেন। কেন্দ্র সহ রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবি তাদের সমস্যার সমাধান যেন দ্রুত হয়।ভোট দেবে কাঁটাতারের ওপারের ৭২ জন ভারতীয় নাগরিক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৩
আরও খবর
ই-২০ পেট্রলে মাইলেজ কমে না, ইঞ্জিনেরও ক্ষতি হয় না— সংসদে দাবি কেন্দ্রের
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
ডিআরডিও-তে সাইবার হামলার খবর ‘ভুল’: তথ্য ফাঁসের দাবি উড়াল প্রতিরক্ষা মন্ত্রক
ডিআরডিও-তে সাইবার হামলার খবর ‘ভুল’: তথ্য ফাঁসের দাবি উড়াল প্রতিরক্ষা মন্ত্রক
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর