১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের

পুবের কলম, ওয়েবডেস্ক: পড়শি বাংলাদেশে চলছে সরকার নির্বাচনের প্রক্রিয়া। রবিবার সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ। শেষ খবর অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোট পড়ল ৪০ শতাংশ। এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য।’ একই সঙ্গে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‌‘নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন: বাংলাদেশে জাতীয় নিবার্চনের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বড় জয়

প্রসঙ্গত, রবিবার বিকেল ৩টে পর্যন্ত সারাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮টি বিভাগে মোট ভোট পড়েছিল গড়ে ২৭ দশমিক ১৫ ভাগ। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫, চট্টগ্রামে ২৬, সিলেটে ২২, বরিশালে ৩১, খুলনায় ৩২, রাজশাহীতে ২৬, ময়মনসিংহে ২৯ এবং রংপুর বিভাগে ২৬ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন: ‘বাংলাদেশের নির্বাচন হবে মুক্ত, স্বচ্ছ ও শান্তিপূর্ণ’: নিউইয়র্কে বার্তা ইউনূসের

আরও পড়ুন: বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন!
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

অস্ত্রোপচারে এআই নিয়ে বিতর্ক: ভুল শনাক্তকরণ ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের

আপডেট : ৭ জানুয়ারী ২০২৪, রবিবার