০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরকাশী: প্রিয়জনের আশায় অপেক্ষা ঝাড়খান্ড-বিহারের শ্রমিকদের পরিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার রাতেই উত্তরকাশীর ভাঙা সুড়ঙ্গ প্রবেশ করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২১ জন উদ্ধারকারী। বৃহস্পতিবারই সুড়ঙ্গ থেকে বার করে আনা হতে পারে ৪১ জন শ্রমিককে। আর মাত্র কয়েক মিটার খোঁড়া হলেই শ্রমিকদের নাগাল পাবেন উদ্ধারকারীরা। আজই তাঁরা মুক্ত আকাশের নীচে শ্বাস নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

জানা গিয়েছে, উদ্ধারকারী দলের সদস্যরা অক্সিজেন মাস্ক, প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে সুড়ঙ্গে প্রবেশ করেছেন উদ্ধারকারীরা। প্রয়োজন মতো রাস্তা খুঁড়ে খুঁড়ে তাঁরা এগিয়ে যাচ্ছেন। আমেরিকায় তৈরি অত্যাধুনিক খননযন্ত্র বুধবার সন্ধ্যায় সুড়ঙ্গের ধ্বংসস্তূপের আরও ছ’মিটার খুঁড়ে ফেলতে সক্ষম হয়েছে। আর মাত্র কয়েক মিটার খনন করলেই ইভাকুয়েশন পাইপটি পৌঁছে যাবে আটকে থাকা শ্রমিকদের কাছে। ইভাকুয়েশন পাইপের মধ্য দিয়ে পাঠানো হবে ট্রলি। সেই ট্রলিতে শুয়ে শুয়ে বাইরে আসবেন শ্রমিকরা। উদ্ধারকারীদের আশা বুধবার রাতেই অথবা বৃহস্পতিবার সকালে সুড়ঙ্গের অন্ধকার থেকে বাইরে বের হতে পারবেন শ্রমিকরা।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ধর্মীয় শোভাযাত্রা ঘিরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত ২

এদিকে, ঝাড়খান্ড এবং বিহার থেকে শ্রমিকদের পরিবার এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। সুড়ঙ্গের সামনে অপেক্ষা করছেন প্রিয়জনের আশায়।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ৬ যাত্রী-আহত ১২

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরকাশী: প্রিয়জনের আশায় অপেক্ষা ঝাড়খান্ড-বিহারের শ্রমিকদের পরিবার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার