নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে বিতর্ক অব্যাহত। বিলটি যাচাই করার জন্য এই আবহে এবার যৌথ সংসদীয় কমিটি (জেপিটি) বিলটি যাচাই করার পর বৃহস্পতিবার এই সংক্রান্ত রিপোর্ট তুলে দিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে। জানা গিয়েছে, এদিন জেপিসি’র চেয়ারম্যান জগদম্বিকা পার্লামেন্ট হাউজ অফিসে গিয়ে সাক্ষাৎ করেন ওম বিড়লার সঙ্গে। সেখানেই তাঁর হাতে ওয়াকফ-রিপোর্টটি তুলে দেন জগদম্বিকা। অভিযোগ, বিরোধীদের কোনও প্রস্তাবই মানা হয়নি, শুধুমাত্র শাসক দল এনডিএ’র সদস্যদের প্রস্তাব মেনেই সংশোধন করা হয়েছে ওয়াকফ বিলে। বুধবার সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সংশোধন সম্বলিত রিপোর্টটি গ্রহণ করা হয়।
বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ডকে ধ্বংস করার চেষ্টা করছে। যদিও জেপিসিতে ১৫-১১ ভোটে সংখ্যাগরিষ্ঠতকার ভিত্তিতে ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত রিপোর্টটি গৃহীত হয়। অর্থাৎ, এবার সরকারিভাবে সংশোধিত ওয়াকফ বিল গৃহীত হল যৌথ সংসদীয় কমিটিতে। যদিও বিরোধী সাংসদরা এই রিপোর্ট নিয়ে নিজেদের ‘ডিসেন্ট নোট’ (অসম্মতি জানানো) দিয়েছে। প্যানেলের বিরোধী সদস্যরা প্রতিবেদনটি গ্রহণ করা নিয়ে প্রশ্ন তোলেন। ডিএমকে সাংসদ এ রাজা বলেছেন, রিপোর্টটি তাড়াহুড়ো করে গৃহীত হয়েছে। কংগ্রেসের নাসির হুসেন বলেছেন, তাদের দেওয়া বেশ কয়েকটি আপত্তি ও পরামর্শ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি, শিবসেনা ইউবিটি সাংসদ অরবিন্দ সাওয়ান্ত অন্যান্য বিরোধী সাংসদরা বলেছেন যে তারা তাদের ভিন্নমত নোট মারফৎ জমা দিয়েছেন। গত সোমবার ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিল কমিটিতে পাশ হয়। সেই সংশোধনীগুলি নিয়ে বুধবার ভোটাভুটি হয়। সেখানে ১৫টি ভোট পড়েছে সংশোধিত বিলের পক্ষে। বিলের বিপক্ষে পড়েছে ১১টি ভোট। যদিও এই বিলকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন বিরোধী সাংসদরা। সূত্রের খবর, যৌথ সংসদীয় কমিটির অনুমোদনের পর বিলটি এবার সংসদে পেশ হতে চলেছে আইন হওয়ার লক্ষ্যে। আসন্ন বাজেট অধিবেশনেই সংসদে পেশ করা হতে পারে ওয়াকফ বিল। আসন্ন বাজেট অধিবেশনে মোট ১৬টি বিল কেন্দ্রীয় সরকার পেশ করতে পারে বলে একটি তালিকা প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় ৭ নম্বর স্থানে আছে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪। এরপর তালিকায় ৮ নম্বরে আছে মুসলিম ওয়াকফ (প্রত্যাহার) বিল ২০২৪। এছাড়াও তালিকায় রয়েছে ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল-২০২৪, রেল (সংশোধনী) বিল-২০২৪, অভিবাসন এবং বিদেশি বিল-২০২৫।ওয়াকফ সংশোধনী বিল: লোকসভা স্পিকারকে রিপোর্ট পেশ জগদম্বিকার
আবুল খায়ের
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৫, ১৪:০১
আরও খবর
ক্যানিংয়ে Waqf Law বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
Waqf Law একটি ষড়যন্ত্র’ জেলায় জেলায় জোরালো প্রতিবাদ ও নিন্দা
আমাদের রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না: Mamata Banerjee
Waqf Law বাতিলের ব্রিগেড সমাবেশের ডাক
ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম দুয়ারে লালুর আরজেডি
ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম দুয়ারে লালুর আরজেডি
সংসদে Waqf Amendment Bill পাশ হওয়ার পরই অগ্নিশর্মা যোগী
সংসদে Waqf Amendment Bill পাশ হওয়ার পরই অগ্নিশর্মা যোগী
মুসলিম বিরোধী: Waqf Amendment Bill-কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস
মুসলিম বিরোধী: Waqf Amendment Bill-কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস
WAQF BILL: কি বলছেন Tmc সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
WAQF BILL: কি বলছেন Tmc সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য