আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: জমি পেয়েছিলেন কিন্তু হাতে আসেনি মালিকানার কাগজ। তাই প্রতিবাদ জানাতে অভিনব পন্থা বেছে নিলেন মহারাষ্ট্রের এক কৃষক। নিজের গোটা দেহ পুঁতে দিলেন মাটিতে। শুধু মাথাটা মাটির ওপরে।
নেটমাধ্যমে আপাতত এই ছবি ভাইরাল।আরও পড়ুন:
https://twitter.com/i/status/1609844157639692288
আরও পড়ুন:
কিন্ত ওই কৃষকের নাম কি , কেনই বা তিনি এই অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিলেন। জানা যাচ্ছে ওই প্রতিবাদী কৃষকের নাম সুনীল যাদব। সুনীল মহারাষ্টের জালনা জেলার বাসিন্দা।
মহারাষ্ট্র সরকারের অধীন কর্মবীর দাদাসাহেব গায়কোয়াড় সবলীকরণ স্বাভিমান প্রকল্পের অধীনে তিনি ২০১৯ সালে জমি পান। সুনীলের দাবি ২০১৯ সালে তাঁকে দাদাসাহেব প্রকল্পের অধীনে তাঁকে ২ একর জমি দেওয়া হয়। কিন্তু জমির মালিকানা সংক্রান্ত কোন কাগজ হাতে পাননি তিনি। তাই এই অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন তিনি। যতদিন না তিনি জমির কাগজ হাতে পাচ্ছেন ততদিন এইভাবেই থাকবেন তিনি। মহারাষ্ট্র জুড়ে ইতিমধ্যেই শোরগোল ফেলেছে এই প্রতিবাদ।আরও পড়ুন: