পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি ২০২১ সালের পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা হয় ২২ আগস্ট। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২ লক্ষ। বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ করেছে পিএসসি।
পরীক্ষার্থীদের শুধু রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ৩ হাজার ৮৩৩ জনের তালিকা প্রকাশ করেছে পিএসসি। সাধারণ প্রার্থীদের জন্য কাট অফ মার্কস করা হয়েছে ১২১.৬৭ ওবিসি 'এ' প্রার্থীদের করা হয়েছে ১২১.৬৭ ওবিসি বি প্রার্থীদেরও ১২১.৬৭ এসসিদের জন্য ১১৪ এসটিদের সংরক্ষণ ৯৪.৩৩ বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের জন্য ১০১.৬৭ শতাংশ। পিএসসি সূত্রে খবর, উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেইন পরীক্ষা হবে এপ্রিল মাসের শেষ অথবা মে মাসের প্রথম দিকে।আরও পড়ুন:
বিশেষ সূত্রে জানা যাচ্ছে ওবিসি ছাত্রছাত্রীদের জন্য কাট অফ মার্কস রাখা হয়নি। কিন্তু নম্বরে ছাড় এসএসসি এসটিদের জন্য রয়েছে। ওবিসিদের জন্য তাহলে বিশেষ সুযোগ রইল কোথায় প্রশ্ন বিশেষজ্ঞদেড়। এদিকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত নিয়োগ করার নির্দেশ দিয়েছেন পিএসসি-র চেয়ারম্যানকে।