পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা মহামারির ধাক্কা অনেকাংশে কাটিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আবারও অধিবেশন বসতে চলেছে। অধিবেশনের প্রাক্কালে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলকে অন্য কিছু নয়, সবচেয়ে বেশি ভাবাচ্ছে এমপিদের পোশাক। তাই তিনি রীতিমতো আচরণবিধি জারি করে ব্রিটিশ এমপিদের পোশাকের বিষয়ে সচেতন হতে বলেছেন। সংসদ সদস্যদের পোশাকের ব্যাপারে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন স্পিকার স্যার লিন্ডসে হোয়েল। গ্রীষ্মের ছুটি শেষে সংসদের ফেরার সময় সংসদ সদস্যদের ভালো পোশাক পরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
ভার্চুয়াল অধিবেশন শেষ হয়েছে, তাই পার্লামেন্টে আসার সময় পোশাকের ক্ষেত্রে আচরণবিধি ও সৌজন্যতাবোধ মানার আহ্বান জানিয়েছেন স্পিকার। সংসদ সদস্যদের পার্লামেন্টে আসার সময় মানসম্মত পোশাক পরতে হবে বলে জানিয়েছেন তিনি। জিন্স পরে পার্লামেন্টে আসা যাবে না বলেও জানান স্পিকার। তিনি বলেন- সংসদ সদস্যদের ফর্মাল পোশাক পরা উচিত। সংসদ সদস্যদের জিন্স– টিশার্ট– ট্রাউজার– স্লিভলেস পরিধান করে পার্লামেন্টে না আসার আহ্বান জানান তিনি। জুতোর ক্ষেত্রেরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্যাজুয়ালের বদলে ফর্মাল জুতো পরে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার। এমনকী পুরুষদের অবশ্যই টাই ও জ্যাকেট পরতে হবে বলেও জানিয়েছেন তিনি। লিন্ডসে হোয়েল তার নতুন নির্দেশনায় বলেছেন, এমন পোশাক পরিধান করা উচিত যা সংবিধান– সংসদ– দেশ ও জাতির প্রতি সম্মান প্রদর্শন করে। এ ব্যাপারে অবশ্য পূর্বসূরির দেখানো পথে হাঁটেননি লিন্ডসে হোয়েল। তাঁর আগের স্পিকার জন বারকো সংসদ সদস্যদের কোনও নির্দিষ্ট ড্রেস কোড মানতে হবে না বলে জানিয়েছিলেন। তবে সাধারণ ফর্মাল পোশাক পরার পরামর্শ দিয়েছিলেন তিনি।ভালো পোশাক পরুন, সংসদে জিন্স-টিশার্ট চলবে নাঃ স্পিকার
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২১, ১২:২২
আরও খবর
প্রশিক্ষণ উড্ডয়নের সময় ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান
নির্বাচন বানচাল করলে ‘লাঠি ও পাথর মেরে’ সরাতে হবে নেতানিয়াহুকে, বিস্ফোরক মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী বারাকের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যেসব শীর্ষ ব্যক্তিকে হারিয়েছে ইরান
মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের 'নিষ্ঠুর হত্যাকাণ্ডের' বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতার নিন্দা জানিয়েছে কংগ্রেস
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ব্রিটেন
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ব্রিটেন
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল ব্রিটেন সরকার
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল ব্রিটেন সরকার
অবশেষে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগকে স্বাগত জানালেন মোদি
অবশেষে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগকে স্বাগত জানালেন মোদি
যুদ্ধবিরতির আবহেও লেবাননে একাধিক হামলা, চুক্তির শর্ত মানতে নারাজ ইসরাইল
যুদ্ধবিরতির আবহেও লেবাননে একাধিক হামলা, চুক্তির শর্ত মানতে নারাজ ইসরাইল
হরমুজ প্রণালি খোলা-সহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ
হরমুজ প্রণালি খোলা-সহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত প্রকাশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর