পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ অপেক্ষার দিন শেষ। চালু হল সুপ্রিম কোর্টের অনলাইন পোর্টাল সুস্বাগতম। আগে শীর্ষ আদালতে প্রবেশের জন্য কাগজের পাস পেতে ই-সেবা কেন্দ্রতে সারিবদ্ধভাবে দাঁড়াতে হত। এবার শীর্ষ আদালতের প্রাঙ্গণে প্রবেশের জন্য ইলেকট্রনিক পাস মিলবে সুস্বাগতম পোর্টালের মাধ্যমে।
এই পোর্টালের মাধ্যমে দর্শক, মামলাকারি, সাংবাদিকরা প্রবেশাধিকারপাসের জন্য আবেদন করতে পারবে। ৩৭০ ধারা বাতিলের মামলায় শুনানি শুরু করার আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই ঘোষণা করেন।আরও পড়ুন:
পোর্টালটি ২৫ জুলাই থেকে একটি পাইলট প্রকল্প হিসাবে পরীক্ষা করা হয়েছিল। পাইলট ভিত্তিতে ৮ আগস্ট পর্যন্ত ১০,০০০টিরও বেশি ই-পাস ইস্যু করা হয়েছে।
এটি কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও টিউটোরিয়ালও রয়েছে। শীঘ্রই এটি ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় পাওয়া যাবে। প্রশিক্ষণে সাহায্য করবে ই-সেবা কেন্দ্র। জরুরি ভিত্তিতে সন্ধ্যার আগেই এই পাস পাওয়া যাবে। যে মুহূর্তে একজন ব্যক্তি আবেদন করতে আসবেন, তখনই তাঁর বিবরণ সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি) কাউন্টারে দেখে নেওয়া হবে।আরও পড়ুন: