পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের আগে বিজেপি ঘোষণা করেছিল তারা সরকার গড়লেই মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে। এই প্রকল্প অনুযায়ী মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন। কবে থেকে এই প্রকল্প চালু হবে সে বিষয়েও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তবে কারা কার অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন তা নিয়ে এখনও ধন্দ কাটেনি। এবিষয়টি স্পষ্ট করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল।
আরও পড়ুন:
মন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুন থেকে এই প্রকল্প চালু হচ্ছে। সব মহিলারাই এর সুবিধা পাবেন। সবার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে বলে তিনি জানিয়েছেন। তবে কি কি বিষয় খতিয়ে দেখা হবে সে বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, যাদের নাম এসআইআরে বাদ গিয়েছে তারা এই সুবিধা পাবেন না।
একইসঙ্গে যাদের মৃত্যু হয়েছে তাদের নামও বাদ দেওয়া হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের নাগরিক না হলে ইএ প্রকল্পের সুবিধা মিলবে না।আরও পড়ুন:
উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আগের কোনও সরকারি প্রকল্প বন্ধ হবে না। তারপরেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা ঘোষণা করা হয়। তবে এই প্রকল্প চালু হওয়ার আগে পূর্বের সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা চালু থাকাবে বলে নবান্ন সুত্রের খবর। আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলেই আগের সুবিধা বন্ধ করে দেওয়া হবে।