আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিদেশে বেড়াতে গিয়েছিলেন, নেদারল্যান্ড থেকে ছুটি কাটিয়ে বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ। দরজা কেন খুলছেনা তালায় চাবি ঘোরাতে গিয়ে গৃহকর্তা দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। এবার বাড়ির পেছন দিকে গিয়ে দেখেন সেই দরজাও ভেতর থেকে বন্ধ। হতচকিত পরিবারটি খবর দেয় পুলিশে। এরপর পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে।
বাড়ির ভেতরে প্রবেশ করে আতঙ্কে কার্যত বাকরুদ্ধ হয়ে যায় ওই পরিবারটির। তারা দেখেন ঠাকুরঘরে একব্যক্তির ঝুলন্ত দেহ।আরও পড়ুন:
এরপর সিসিটিভি ফুটেজ দেখে দেখা যায় বাড়ির ভেতর প্রবেশ করছে একব্যক্তি। প্রথমে সে শোবার ঘরে রাখা এক বোতল হুইস্কি খেয়ে নেয়। এরপর বেডরুমেই সে ঘুমিয়ে পড়ে।
পরদিন ঘুম ভেঙে সে পরিপাটি করে স্নান সারে। ভেতর থেকে বন্ধ করে দেয় বাড়ির সমস্ত দরজা। এরপর ঠাকুর ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় ওই ব্যক্তি। তারপরেই আত্মহননের পথ সে বেছে নেয়।আরও পড়ুন:
পুলিশের প্রাথমিক অনুমান চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি প্রবেশ করে বাড়িতে।
বেঙ্গালুরুর ইন্দিরানগরের ঘটনা। পুর ঘটনায় ভেঙে পড়েছেন বাড়ির সদস্যরা। আনন্দ করে বেড়িয়ে আসার পর বাড়ি ফিরে যে এই মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হতে হবে তা তাঁরা স্বপ্নেও ভাবেননি। পুলিশ শনাক্ত করেছে মৃত ব্যক্তিকে। জানা গিয়েছে তাঁর নাম নাম দিলীপ কুমার। বয়স ৪৬। ২০১৬ সালে একটি চুরির ঘটনায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।আরও পড়ুন: