পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে ‘নারী নির্যাতন’ এখন জলভাত। একজন মহিলার ‘না’ কোনও মতেই গ্রাহ্য হয় না। ফের একবার এই কথার প্রমাণ করল ফরিদাবাদের এক ঘটনা। ভরসন্ধ্যায় অটো করে বাড়ি ফেরা হল কাল। জানা গেছে, সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন এক মহিলা।
বা়ড়ি ফেরার পথে অটোয় উঠেতেই বিপত্তি। গণধর্ষণের শিকার হন তিনি। ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে দু’জনকে গ্রেফতার করেছে ফরিদাবাদের পুলিশ। তৃতীয় অভিযুক্ত এখনও অধরা। অটোচালক সহ তার সহযোগীরা এই নৃশংস কাণ্ড ঘটান বলে অভিযোগ।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যায় ফরিদাবাদের সেক্টর ১২-এর টাউন পার্কে হাঁটতে এসেছিলেন এক মহিলা। রাত পৌনে ন’টা নাগাদ তিনি বাড়ি ফেরার জন্য একটি অটোয় ওঠেন। একমাত্র যাত্রী ছিলেন ওই তরুণী। কিছু দূর অটো এগোতেই তাতে এসে ওঠেন আরও দুই ব্যক্তি।
আরও পড়ুন:
মহিলার বয়ান অনুযায়ী, ১০০ মিটার পথ অতিক্রম করতেই অন্য রাস্তায় দিকে ঘুরে যায় অটোটি।
তারপর একটা নির্জন স্থানে গিয়ে দাঁড়ায়। সেই অন্ধকার জায়গায় এক এক করে তিনজন ধর্ষণ করে। কোনও ভাবে ঘটনাস্থল থেকে পালায় মেয়েটি। তার পর এক ব্যক্তির কাছ থেকে ফোন চেয়ে বাড়িতে জানান। তাঁকে দ্রুত নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয়। দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে পুলিশ।