দেবশ্রী মজুমদার, বীরভূমঃ ভীমপুর দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি এর উদ্যোগে বুধবার বিকেল চারটা থেকে আমডোল পশ্চিমপাড়া ক্লাবের প্রাঙ্গণে এক অভিনব সচেতনা পূর্বক জনসভা অনুষ্ঠিত হলো।এই মহিলা ও গ্রামোন্নয়ন সভা ইউনিভার্সিটি ১০ বছর পূর্ণতাপ্রাপ্ত উপলক্ষে আয়োজন করা হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল মহিলা সমাজের সার্বিক উন্নয়ন সাধন এবং দলের মতো অনুন্নত গ্রামে নানা সরকারি প্রকল্প যোজনা সংক্রান্ত তথ্যাদি প্রদান করা। 'আল-নাশাত' শিরোনামে এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক বিচ্ছিন্ন এলাকায় এইরকম সমাজচেতনা পূর্বক জনসভা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
আরও পড়ুন:
কেরল থেকে আগত কিছু বিশেষ শিল্পপতি সভায় উপস্থিত থেকে এলাকাবাসীর কাছে সম্বর্ধনা জানায় এবং কিছু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
সভাপতিত্বের আসন অলংকৃত করেছিলেন এলাকার বিখ্যাত বৈজ্ঞানিক এবং সমাজ হিতাকাঙ্খী ডক্টর মুনকির হোসেন।তিনি নিজের বক্তব্যের মধ্যে জানান যে, একটি নির্মল এবং আদর্শ সমাজ তৈরীর ক্ষেত্রে নারী শিক্ষা অত্যান্ত গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
এছাড়া সভায় উপস্থিত ছিল এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজ সেবকগণ।তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মাওলানা মুফতি মোহাম্মদ শাহজাহান ,হাফেজ তারিক হুদেবী ও স্থানীয় শিক্ষক তইমুদ্দিন স্যার।প্রত্যেকে নিজের ভাষণে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার প্রদত্ত বিভিন্ন প্রকল্প ও যোজনা কিভাবে পাওয়া যাবে এবং তার জন্য কি কি করনীয় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা রাখলেন।