কেরল, ২৩ ডিসেম্বর: কেরলের মহিলা সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে লক্ষ্য করে বাসে জুতো ছোড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় এর আগেই চারজন ছাত্র নেতার বিরুদ্ধে মামলা করা হয়। ওই ঘটনায় এবার এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করল কেরল পুলিশ। ঘটনাটি চলতি বছরের ১০ ডিসেম্বরের।
আরও পড়ুন:
জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর রাজ্য সরকারের উদ্যোগে এক অনুষ্ঠান চলছিল।
সেখানেই উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী। একইদিনে নাভা কেরালা সাদাস এলাকায় কংগ্রেসের ছাত্র সংগঠন কেরল স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ) এর প্রতিবাদ কর্মসূচীও চলছিল। সেই সময় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বাসে জুতো ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কংগ্রেসের ছাত্র সংগঠনের চারজন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে কেরল পুলিশ। গত ২২ ডিসেম্বর ওই ঘটনায় পঞ্চম অভিযুক্ত হিসেবে মালয়ালম নিউজ চ্যানেলের সাংবাদিক ভিজি ভিনিথার বিরুদ্ধেও মামলা করা হল। ওই মহিলা সাংবাদিক ছাত্র সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ করছিলেন। তিনি পরিকল্পিত বিক্ষোভ সম্পর্কে সচেতন থাকার পরও পুলিশকে বিক্ষোভ সম্পর্কে অবহিত করেননি বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।আরও পড়ুন:
এদিকে, বেসরকারি চ্যানেল '২৪ নিউজ' এক বিবৃতি দিয়ে ঘটনার প্রতিবাদ করেছে। তাদের দাবি, মহিলা সাংবাদিকের বিরুদ্ধে যে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তা কেরলের সাংবাদিক মহলে প্রতিবাদের জন্ম দিয়েছে। সংবাদের স্বার্থে সব সাংবাদিককেই সবার সঙ্গে যোগাযোগ রাখতে হয়। বিক্ষোভের আগে রাজনৈতিক নেতাদের সংস্পর্শে থাকার জন্য পুলিশ কীভাবে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন:
সাংবাদিকের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপকে পূর্ণসমর্থন করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন, জোতা ছোড়ার ঘটনায় কোনও ষড়যন্ত্র ছিল না তা প্রমাণ করুক ওই মিডিয়া সংস্থা। পুলিশ তাদের কাজ করবে, আমি এবিষয়ে পদক্ষেপ করব না বলেও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
বাম গণতান্ত্রিক ফ্রন্টের আহ্বায়ক ইপি জয়রাজন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের নীতি নয়। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কেরল সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকের বিরুদ্ধে কোনও মামলা হয়ে থাকে বা প্রশাসনের ভুল হয়েছে কিনা সেবিষয়ে খোঁজখবর নেব।