পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর আগ্রাসনের জেরে লোহিত সাগরে ইসরাইল অভিমুখী ও ইসরাইল থেকে ছেড়ে যাওয়া সব জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের আনসারুল্লাহ-হুথিরা। এতে বিপাকে পড়েছে ইসরাইল। এ ঘটনায় এরই মধ্যে ঘটনায় খাদ্য সংকটের সতর্ক বার্তা দিয়েছে ইসরাইলের সংশ্লিষ্ট খাতের কর্মকর্তারা। খাদ্য উৎপাদনে আগাম নজর দেওয়ার কথা বলছেন তারা।
আরও পড়ুন:
গাজায় যুদ্ধ বিলম্বিত হওয়ায় লোহিত সাগরে আরও ঝুঁকির মুখে পড়ছে বাণিজ্যিক জাহাজগুলো।
ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি। এ পরিস্থিতিতে ইসরাইলের খাদ্য বিভাগ সংশ্লিষ্টরা এক বিবৃতিতে জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে দেশটি। খাদ্য উৎপাদনের হার যেন ৭৫ শতাংশের কম না হয় সে বিষয়ে খেয়াল রাখার ব্যাপারে সরকারকে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, চলমান পরিস্থিতিতে উৎপাদন ৭৫ শতাংশের কম হলে ভয়াবহ হুমকিতে পড়বে দেশ।আরও পড়ুন:
গাজায় ইসরাইলি হামলার জেরে দক্ষিণ লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে ইয়েমেনের হুথিরা। যার প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ চেইনে। ফলে ঘুরপথে জাহাজ চলাচলের কারণে বেড়ে গেছে জ্বালানি ব্যয়ও৷