১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নয়ানজুলিতে যাত্রীবোঝাই ইঞ্জিন ভ্যান উলটে গিয়ে মৃত ১,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫ জন

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ নয়ানজুলিতে যাত্রীবোঝাই ইঞ্জিন ভ্যান উলটে গিয়ে মৃত্যু হল এক  ব্যক্তির।  হাসপাতালে ভর্তি যখম ১৫ জন।বসিরহাটের মাটিয়া থানা খোলাপোতা ও বনগাঁ রোডের রাজনগর এলাকার ঘটনা।

আরও পড়ুন: বাঁকুড়ার কারখানায় বিস্ফোরণ, আহত অন্তত ১৫

একটি ইঞ্জিন করে শিশু, মহিলা পুরুষ সহ প্রায় ২০ জন হাড়োয়া গোপালপুর থেকে এক মৃত আত্মীয়র  বাড়ি থেকে ফিরছিল। এদের বাড়ি  বাদুড়িয়ার থানার হায়দারপুর গ্রামে । শুক্রবার দুপুর আড়়াইটা নাগাদ ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। তাদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করতে শুরু করে। ঘটনাস্থলে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আপত্তিকর ধর্মীয় পোস্ট: গোষ্ঠী সংঘর্ষে নিহত ১, জারি ১৪৪

আরও পড়ুন: ভয়াবহ পথ দুর্ঘটনা পাকিস্তানে, নিহত ৩০, আহত কমপক্ষে ১৫

পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় শিশু মহিলা পুরুষ সহ মোট ১৫  জনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকে মাথায় বুকে পিঠে গুরুতর চোট পেয়েছেন। ঘটনায় কিছুক্ষণের জন্য যান  চলাচলে স্তব্ধ হয়ে যায়। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ এসে  বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এখনও মৃত বৃদ্ধের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ মৃত ও জখম ব্যক্তিদের বাড়ির ঠিকানা জোগাড় করার চেষ্টা চালাচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিশাল জয় বিএনপির, বিরোধী দলের আসনে জামাআতে ইসলামী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নয়ানজুলিতে যাত্রীবোঝাই ইঞ্জিন ভ্যান উলটে গিয়ে মৃত ১,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫ জন

আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার