পুবের কলম প্রতিবেদক: নিখরচায় পেটের টিউমার অপারেশন  করিয়ে বাড়ি ফিরলেন হাওড়া জেলার ডোমজুরের দক্ষিণ নিবড়ার বাসিন্দা সেখ তাজ আম্মা।

অনেক আগে থেকেই পেটের নিচের অংশ বাড়তে শুরু করে। একই সঙ্গে কিডনি এবং খাবার নালীর সঙ্গে যুক্ত ছিল টিউমারটি। যার ওজন দায়িয়েছিল সাড়ে ১৫ কেজি।  অর্থের অভাবে অপারেশান সম্ভব  হয়নি।

সামর্থ্য অনুযায়ী চলছিল চিকিৎসা। তবে ওষুধ পত্রেরও দাম অনেক। বর্তমানে ওষুধ খেয়েও আর তেমন কাজ হচ্ছিল না। সম্প্রতি মারাত্মক আকার ধারণ করে এই টিউমার। রীতিমত হাঁটাচলার ক্ষমতা  হারিয়ে ফেলেছিলেন  ৫৫ বছর বয়সী তাজের।
নিঃশ্বাস নিতেও কষ্ট  হচ্ছিল। অসুস্থ তাজকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন পরিবার।  সর্বত্রই অস্ত্রোপচারের নিদান দিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসার  খরচ শুনে চোখ কপালে উঠেছে তাঁর। অবশেষে তাজের পরিবার  এসএসকেএম হাসপাতালের  সার্জারি বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর ডা. সিরাজ আহমেদ- সহ তাঁদের টিমের সহযোগিতায় এক বেসরকারি হাসপাতালে ২ লক্ষের খরচে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে  অপারেশন করা হয়।
চিকিৎসক টিমের মূল দায়িত্বে ছিলেন ডা. শান্তনু সিনহা এবং ডা. নুজা বিনত কামাল।

স্বাস্থ্য সাথী কার্ডে নিখরচায় হয় অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ হয়ে  বাড়ি ফিরেছেন তাজ। পরিবার জানিয়েছে,‘অপারেশন করানোর  সঙ্গতি ছিল না। হাল ছেড়ে দিয়েছিলাম। স্বাস্থ্যসাথী কার্ডে এত বড়  টিউমার অপারেশন নিখরচায় হতে পারে, তা জানা ছিল না। ধন্যবাদ  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ’