আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: মুম্বইয়ের দহিসার এলাকায় একটি রেস্তোরাঁ-কাম-বারে রেড করতে গিয়ে মাটির নীচের একটি কুঠুরি থেকে মোট ১৭ জন তরুণীকে উদ্ধার করল দহিসার পুলিশ।এছাড়াও মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।এদের মধ্যে আছেন ১৯ জন ক্রেতা এবং ৬ জন ওই রেস্তরাঁ কাম বারের কর্মী।
আরও পড়ুন:
দহিসার পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন গোপনসূত্রে খবর পেয়ে ওই বারটিতে অভিযান চালানো হয়। অতর্কিত অভিযানের ফলে কেউ পালিয়ে যাওয়ার সুযোগ পাননি।
প্রথমেই বারের ম্যানেজার সহ ৬ জন কর্মীকে গ্রেফতার করা হয়। এরপর হটাৎই মাটির তলায় একটি গোপন ঘরের সন্ধান মেলে। সেখানআরও পড়ুন:
থেকেই উদ্ধার করা হয় ওই ১৭ জন তরুণীকে। দহিসার পুলিশ আরও জানিয়েছে চারজন তরুণী ওই সময় বারের ড্যান্সফ্লোরে নাচ করছিলেন। বাকিরা ছিলেন বিশেষ ভাবে মাটির নীচের ওই গোপন কুঠুরিতে।
কোন ড্যান্সারকে আটক বা গ্রেফতার করা হয়নি। প্রত্যেককেই যাওয়ার অনুমতি দেওয়া হয়।আরও পড়ুন:
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮ ধারায় (অপরাধমূলক হত্যাকাণ্ডের চেষ্টা) মামলা করা হয়েছে।পুলিশ জানিয়েছে যেভাবে মাটির নীচে একটি কুঠুরিতে মহিলাদের লুকিয়ে রাখা হয়েছিল তা আসলে হত্যার চেষ্টার নামান্তর। এর সঙ্গে অশ্লীলতাও সম্পর্কিত রয়েছে। এমনটাই জানানো হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন: