পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যারাকপুরে হাড়হিম করা সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২। ঘটনার প্রায় ৪৩ ঘণ্টা পার হওয়ার পর দুজনকে গ্রেফতার করল পুলিশ। আজ পুলিশ এক সাংবাদিক বৈঠক করে জানায়, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হল।
মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের নাম সফি খান ও জামশেদ আনসারি। এদের মধ্যে একজনকে রহড়া থেকে অপরজনকে মুরারই থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।আরও পড়ুন:
এদিকে আজ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান বলেন, গতকাল সানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ব্যাপারে পুলিশ কিছু জানায় নি।
আরও পড়ুন:
এদিকে ব্যারাকপুরের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বলেন, সাধারণ মানুষের যেখানে নিরাপত্তা নেই সেখানে নিজের ভিভিআইপি নিরাপত্তা নিতে লজ্জা করে আমার। ব্যারাকপুরের সাংসদ হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছি না, আমি নিজে নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি।
আরও পড়ুন: