২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণাটকের হাসনাম্বা মন্দিরে পদপিষ্ট হয়ে আহত ২০

পুবের কলম ওয়েব ডেস্কঃ কর্ণাটকের  হাসানে কর্ণাটকের হাসনাম্বা মন্দির দর্শনের জন্য শুক্রবার ভিড় করেছিলেন বহু দর্শনার্থী। সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন তারা। এই দর্শনার্থীরা যাতে বিশৃঙ্খলা করতে না পারে তাই সেখানেই রাখা ছিল ধাতব ব্যারিকেড। দর্শনার্থীদের মধ্যে একজন পড়ে থাকা একটি তারে বিদ্যু্তস্পৃষ্ট হন বলে অভিযোগ। সেই তারটি নাকি ওই মেটাল ব্যারিকেডের সঙ্গে লেগেছিল। সে খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আতঙ্ক। প্রাণ ভয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। যেহেতু ঘটনাস্থলে ব্যাপক ভিড় ছিল তাই পদপিষ্ট হন ২০ জন। আহতদের দ্রুত সতাহনীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পাওয়া মা্ত্র সেখানে হাজির হয় এম্বুলেন্স।  হাসপাতাল সূত্রে খবর একজন ছাড়া বাকিরা বিপদমুক্ত।

গ্রামবাসীরা এই ঘটনায় জেলা প্রশাসনকে দায়ী করছে। তাদের অভিযোগ ওই ইলেকট্রিক তারটি যে ব্যারিকেড ছুঁয়ে ছিল তা দেখা উচিত ছিল। আগে সতর্ক করা হলে এমনটা হত না। ২  থেকে ১৪  নভেম্বর বার্ষিক হাসনাম্বা যাত্রা হয়।প্রতিটি মন্দিরেরই নিজস্ব কিছু ইতিহাস বা ঐতিহ্য থাকে ৷ কর্ণাটকের এই মন্দিরেরও রয়েছে বিরল এক ঐতিহ্য ৷ বছরে মাত্র একটি বার খোলে এই মন্দির ৷ দীপাবলি উৎসবের সময় । বছরের বাকি সময়ে মন্দির বন্ধ থাকে । দ্বাদশ শতাব্দীর এই মন্দিরে পূজিতা হন হাসনাম্বা দেবী । এটি রাজ্যের একমাত্র মন্দির যা বছরে একবারই খোলে । প্রতি বছর দীপাবলি উৎসবের সময় ঐতিহাসিক হাসনাম্বা দেবী দর্শনে ভিড় জমান মানুষজন ।

আরও পড়ুন: বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে হেনস্থা-গণপিটুনি, কর্নাটকে গ্রেফতার চার যুবক

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্ণাটকের হাসনাম্বা মন্দিরে পদপিষ্ট হয়ে আহত ২০

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার