দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায় যে, চলতি বছরের ২৮ মার্চ সমাবর্তনের আয়োজন করতে চলেছে বিশ্বভারতীর আম্রকুঞ্জে। বিকেল তিনটা নাগাদ আম্রকুঞ্জে সমগ্র অনুষ্ঠান হবে। তবে এবার দেশিকোত্তম সহ অন্যান্য পুরস্কার দেওয়া হবে না, সেটা বিশ্বভারতী সোমবারের প্রেসমিটে জানিয়েছে।
আরও পড়ুন:
জানা গেছে, এই উপলক্ষ্যে রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দ্রৌপদী মুর্মূ এবং রাজ্যপাল তথা রেক্টর সি ভি আনন্দ বোস আসছেন।
এই চুয়ান্নতম সমাবর্তনে বাইশসালে উত্তীর্ণ পড়ুয়াদের হাতে সপ্তপর্ণী তুলে দেওয়া হবে।আরও পড়ুন:
এর আগে চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারিতে একুশ-বাইশ সালের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য তেপান্নতম সমাবর্তন হয়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বাইশ সালে সমাবর্তন হওয়ার কথা আগে থাকলেও হয়নি। দুই হাজার বাইশ সালের ১১ ডিসেম্বর বিশ্বভারতীতে ছোট আকারের সমাবর্তনের কথা ছিল। অতিথি হিসেবে থাকার কথা ছিল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এটর্নিজেনারেল আর ভেঙ্কটরমনি, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের৷ কিন্তু উপাচার্যর বাড়ির সামনে আন্দোলনকে ইস্যু করে সেটা বাতিল করতে বাধ্য হয় বিশ্বভারতী।
আরও পড়ুন: