ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে অবস্থিত আহওয়াজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় বা হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসলামাবাদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক হামলার ঘটনায় সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।
আরও পড়ুন:
সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র টানা ১৩ দিন ধরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর জবাবে তেহরান উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন স্বার্থ ও অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।