পুবের কলম, ওয়েবডেস্ক: তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। মঙ্গলবার উপকূল অতিক্রম করার সময় মধ্য উপকূলীয় অন্ধ্র প্রদেশের উপর একটি নিম্নচাপে দুর্বল হয়ে পড়ে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ। ৭৭০ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩৫টি গাছ উপড়ে পড়েছে। তিনটি গবাদি পশুর মৃত্যু হয়েছে।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ১৯৪টি গ্রামের ৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত ২৫টি গ্রাম।
আরও পড়ুন:
রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের ডিরেক্টর বি আর আম্বেদকর জানান, সোমবার তিরুপতি জেলায় ঘর চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বাপটলা জেলায় এক ব্যক্তি মারা গেছে। পুলিশ সুপার বকুল জিন্দাল বলেন, ঝড়ের সঙ্গে মৃত্যুর কারণগুলি সম্পর্কিত নয়।
আরও পড়ুন:
মৌসম বিভাগের তরফ থেকে বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি বাপটলা থেকে উত্তর-উত্তরপশ্চিম দিকে ১০০ কিমি ও খাম্মার থেকে ৫০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি শক্তি হারিয়ে আরও দুর্বল হবে।
আরও পড়ুন:
.
আরও পড়ুন: