পুবের কলম প্রতিবেদকঃ কলকাতা মেডিকেল কলেজে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। মারধর, গোলমাল পাকানো– বেআইনি জমায়েত প্রভৃতি ধারায় মামলা রুজু করা হয়েছে পাঁচ ধৃতের বিরুদ্ধে। সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:
এদিকে অস্থায়ী কর্মীদের এই আবাসন সমাজবিরোধীদের আস্তানায় পরিণত হয়েছে– এই অভিযোগ তুলে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের এমএসভিপি’র কাছে স্মারক লিপি জমা দিয়েছেন কর্মীরা।
আরও পড়ুন:
মেডিকেল কলেজে হামলার ঘটনা ঘটে ররিবার দুপুরে।
আরও পড়ুন:
এই ঘটনায় ভিকি আলির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আবাসনের বাসিন্দারা।
আরও পড়ুন:
তাদের দাবি, করোনার সময় মেডিকেল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। সেই সময় প্রচুর অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। সেই সময় ভিকিকেও অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। তাদের অভিযোগ, ওই সমস্ত দুষ্কৃতীরা ভিকির পরিচিত। এবং তার সূত্রেই এখানে আসে। এই ঘটনায় ভিকি সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।