পুবের কলম প্রতিবেদক: নিয়োগের দাবিতে এক হাজার দিনের বেশি সময় ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এই চাকরি প্রার্থীদের গান্ধীমূর্তি পাদদেশের মঞ্চে শাসক দল থেকে বিরোধীরাও গিয়ে সান্ত্বনা দিয়ে আসছিলেন অনেকেই। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি মেনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসার ব্যবস্থা হয়।
আরও পড়ুন:
সোমবার বিকাশভবনের বৈঠকে ৫ হাজার ৫৭৮ জনেরই চাকরি বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
আগামী ২২ ডিসেম্বর ফের চাকরি প্রার্থীদের এই নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের ২ ঘন্টা ধরে বৈঠক হয়। বৈঠকে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। যেহেতু এসএলএসটির নিয়োগপত্র পর্ষদ দেয়, তাই উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁকে। এ ছাড়া ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, শিক্ষাসচিব মণীশ জৈন সহ চাকরিপ্রার্থীরা।আরও পড়ুন:

এদিন বিকাশভবন থেকে বৈঠক থেকে বের হওয়ার পর চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের নায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের সভাপতি মতিউর রহমান পুবের কলমকে জানান, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ৫ হাজার ৫৭৮ জনকেই নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বৈঠকে। তাঁরা বলেন, এই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চালানোর সদিচ্ছা আমরা দেখেছি। আন্দোলনকারীদের পক্ষ থেকে বৈঠকে জানতে চাওয়া হয়েছিল, কতদিনের মধ্যে আমরা নিয়োগ পাব? জবাবে তাঁরা বলেন, আগামী ২২ ডিসেম্বর বৈঠকের পরই জানানো হবে। মতিউরের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশেই আলোচনা হয়েছে। আমরা যাতে সকলেই দ্রুত চাকরি পাই, তার ব্যবস্থা করলে কৃতজ্ঞতা জানাবো বলে জানান মতিউর। তিনি আরও বলেন, নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।
আরও পড়ুন: