পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনকে আরও ১.৩ বিলিয়ন পাউন্ড বা ১.৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিল ব্রিটেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে জি-৭ নেতাদের ভিডিয়ো কলের আগে ব্রিটেন সরকার নতুন সহায়তার প্রতিশ্রুতি দেয়। এই সহায়তাকে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর সর্বোচ্চ সামরিক সহায়তা বলছে ব্রিটিশ সরকার। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে হামলায় শুধু ইউক্রেনেই বিপর্যয় ঘটছে না- পুরো ইউরোপের শান্তি ও নিরাপত্তা হুমকিতে রয়েছে।
নতুন এ সহায়তায় কী কী থাকছে তা স্পষ্ট করেননি তিনি। গত সপ্তাহে ইউক্রেনের জন্য ৩৭৫ মিলিয়ন ডলারের নতুন একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণার মধ্যেই এই খবর দিলেন বরিস জনসন। ওই প্যাকেজে ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং একটি কাউন্টার ব্যাটারি রাডার সিস্টেমও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ইউক্রেনে হামলার জেরে কিয়েভকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেন। পাশাপাশি রাশিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলতে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে দেশটি। নিষেধাজ্ঞা আর ইউক্রেনকে সামরিক সহায়তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জেরে মস্কোয় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরা ব্রনার্টকে তলব করে সতর্ক করেছে রশ বিদেশমন্ত্রক। মস্কো হুমকির সুরে বলেছে, পরমাণু হামলায় সাগরের তলায় ব্রিটেনকে ডুবিয়ে দেওয়া হবে।ইউক্রেনকে ১৬০ কোটি ডলারের সামরিক সহায়তা
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ মে ২০২২, ১১:৩৭
আরও খবর
ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর
ইরানে মাটির নিচে থাকা পরমাণুকেন্দ্রে হামলা চালাতে অক্ষম ইসরাইল: দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বার্তা
সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে আমেরিকাও: ভারতকে আশ্বাস
ইউক্রেনকে ৪০ বিলিয়ন ডলার সহায়তা আমেরিকার
রাশিয়াকে জব্দ করতে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র যাচ্ছে ইউক্রেনে
রাশিয়াকে জব্দ করতে ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র যাচ্ছে ইউক্রেনে
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য