আইভি আদক, হাওড়া: হাওড়ার বাঁকড়া মিশ্রপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল বছর দুয়েকের এক শিশু। জানা গেছে ওই শিশুর নাম সারাহাস কুমার। গতকাল সন্ধ্যা ৬টা ওই শিশুর মা যখন বাড়ির পাশেই দোকানে গিয়েছিলেন ফিরে এসে দেখেন শিশুটি ঘরে নেই। এখনো পর্যন্ত শিশুটির কোনও খোঁজ মেলেনি।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=uNclSOJJI7Q
আরও পড়ুন:
বাড়ি সংলগ্ন একটি পুকুরেও তল্লাশি চালানো হয়। যদিও শনিবার দুপুর পর্যন্ত শিশুর কোনও খোঁজ মেলেনি। পরিবারের আশঙ্কা শিশুটি কোনওভাবে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিল।
তখনই তাকে কেউ তুলে নিয়ে চলে যায়। ইতিমধ্যেই বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় শিশুটির ছবি দিয়ে খোঁজ চলছে। এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।