পুবের কলম ওয়েবডেস্কঃ গন্তব্য আসানসোল। পথেই প্রাণ হারালেন বাবা,ও মেয়ে। আশঙ্কাজনক অবস্থা মায়ের। নেপথ্যে কোন ঘটনা!
আরও পড়ুন:
পুরুলিয়া থেকে আসানসোলের পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাবা ও মেয়ে।
আশঙ্কাজনক অবস্থায় ব্যক্তির স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলে প্রাণ হারায় বাবা ও মেয়ে।আরও পড়ুন:
সূত্রের খবর , একটি বাইকে করে ৩ জন পুরুলিয়া থেকে আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিল। আর তারপরই ঘটে দুর্ঘটনা। তবে এটা আর পাঁচটা দুর্ঘটনা থেকে একটু আলাদা।
এই মৃত্যুর জন্য দায়ি হল একটি বালতি। একটি বালতিই কেড়ে নিল তরতাজা দুটি প্রাণ।আরও পড়ুন:
উল্লেখ্য, বাইকের হ্যান্ডেলে ঝোলানো ছিল একটি বালতি। সেই বালতির ভারসাম্য ধরে রাখতে না পেরে, অপরদিকে থেকে আসা ভারী লরির গতিবেগের কাছে হার মানে বাইক। ঘটে দুর্ঘটনা।
ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার ২ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড় সংলগ্ন এলাকায়।আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, মূলত বালতির কারণেই এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
ট্রাফিক পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পর ওই লরিটিকে ঘেরাও করে পুলিশ। তারপরেই চালকটিকে পাকড়াও করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।