পুবের কলম,ওয়েবডেস্ক: মালদ্বীপের সঙ্গে টানাপড়েনের আবহে ভারতের পর্যটন মানচিত্রে বিশেষ করে লাক্ষাদ্বীপকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশের পর্যটন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, লাক্ষাদ্বীপের জন্য ‘স্থিতিশীল উন্নয়ন’-এর পরিকল্পনা নেওয়া হবে। সে সঙ্গে সেখানকার বাস্তুতন্ত্রের যাতে ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি জনসমাগম যাতে না ঘটে, সে দিকেও বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছেন এক কর্তা। পাশাপাশি, মন্ত্রকের বেঙ্গালুরু অফিসের ডিরেক্টর মুহাম্মদ ফারুক জানিয়েছেন, পর্যটনের প্রসার ঘটাতে তুলনায় কম জনপ্রিয় কিছু স্থানকেও চিহ্নিত করা হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপে গিয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরাম কেদারায় বসে লাক্ষাদ্বীপের সাগরের নীল জলের ধারের মনোরম শোভা উপভোগ করার দৃশ্যটিও ভাইরাল হয়েছিল। মধুচন্দ্রিমা থেকে শুরু করে ছুটি কাটানোর জন্য মালদ্বীপ বহু ভারতীয়ের পছন্দের গন্তব্য ছিল। কিন্তু দেশটি চিনঘেঁসা হয়ে উঠেছে বলে অভিযোগ। পাশাপাশি মোদি ও লাক্ষাদ্বীপকে নিয়ে দেশটির তিন মন্ত্রীর কটাক্ষ বিতর্কের ঝড় তুলেছিল। লাক্ষাদ্বীপকে এখন মালদ্বীপের বিকল্প হিসেবে গড়ে তুলতে চাইছে মোদি সরকার। দেশের জনতাও মালদ্বীপ ট্যুর বাতিল করছেন একের পর এক। পরিস্থিতি বেগতিক দেখে মালদ্বীপ সরকার আবার চিনের কাছে আবেদন জানিয়েছে, তারা যেন বেশি বেশি টুরিস্ট পাঠায় মালদ্বীপে। কিন্তু লাক্ষাদ্বীপকে নিয়ে মানুষের কৌতূহল এখন তুঙ্গে। বহু মানুষ এখন সেখানে বেড়াতে যেতে চাইছেন। দ্বীপপুঞ্জটি ৯৮ শতাংশ মুসলিম অধ্যুষিত। সেখানে ঢালাও মদ, পর্ক চালু করে, বিমানবন্দর বানিয়ে একে অন্যতম পর্যটন কেন্দ্র করে তুলতে চাইছে মোদি সরকার। এর ফলে কোরাল দ্বীপপুঞ্জটির প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে বলে অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে পর্যটন মন্ত্রকের এই ‘আশ্বাস’।লাক্ষাদ্বীপে পর্যটন নিয়ে বিশেষ ভাবনা কেন্দ্রের
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮
আরও খবর
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা এক লাখ ছাড়ানোর আশঙ্কা
৬টি দপ্তরের সমন্বয়ে তারাতলা বিপর্যয় মোকাবিলা, দ্রুত তৎপরতায় বাঁচল বহু প্রাণ
মাত্র ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, সম্পদ কমল প্রায় ৫০০ বিলিয়ন ডলার
‘শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে সন্ত্রাসী বলছেন শিক্ষামন্ত্রী’: নিট কেলেঙ্কারি নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে তীব্র আক্রমণ খাড়গের, পদত্যাগের দাবি
তারাতলায় মৃত্যু বেড়ে ৫, গ্রেফতার ৩, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
তারাতলায় মৃত্যু বেড়ে ৫, গ্রেফতার ৩, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
লোকাল ট্রেনের দরজা বন্ধ রাখা নিয়ে তর্কাতর্কি, ছুরিকাঘাত করে খুন যুবককে
লোকাল ট্রেনের দরজা বন্ধ রাখা নিয়ে তর্কাতর্কি, ছুরিকাঘাত করে খুন যুবককে
আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের দাফনে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ ইরানের
আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের দাফনে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ ইরানের
তারাতলায় দুর্ঘটনার জেরে কলকাতায় সব নির্মীয়মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
তারাতলায় দুর্ঘটনার জেরে কলকাতায় সব নির্মীয়মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
তারাতলায় দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
তারাতলায় দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
‘আমরাই আসল তৃণমূল’, নির্বাচন কমিশনের কাছে বিশেষ অধিবেশনের নথি জমা ঋতব্রত শিবিরের
‘আমরাই আসল তৃণমূল’, নির্বাচন কমিশনের কাছে বিশেষ অধিবেশনের নথি জমা ঋতব্রত শিবিরের
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ