পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রে তৃতীয় ফ্রন্ট সরকার গঠন করতে পারে, একটি সাক্ষাৎকারে এমনটাই বললেন কেসিআর। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারত রাষ্ট্র সমিতির সভাপতি কে চন্দ্রশেখর বলেছেন, লোকসভা নির্বাচনের পরে কেন্দ্রে তৃতীয় ফ্রন্ট সরকার গঠন করা হবে। কেসিআর বলেন, যে আঞ্চলিক দলগুলোর শক্তি বাড়ছে, আকারে বাড়ছে এবং সরকার গঠনে সিদ্ধান্তকারী ভূমিকা হিসাবে কাজ করবে। কেসিআর বলেন, পশ্চিমবাংলায় তৃণমূল, দিল্লি-পঞ্জাবে আপ রয়েছে, সুতরাং এই আঞ্চলিক দলগুলি একটি বড় ভূমিকা নেবে। বিজেপি বা কংগ্রেস কেউই জিতবে না।
আরও পড়ুন:
তৃতীয় ফ্রন্ট ক্ষমতায় আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হলে, কেসিআর বলেন, 'এটি হতে পারে তবে, ফলাফল ঘোষণার পরে, আঞ্চলিক দলগুলি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
আরও পড়ুন:
কে চন্দ্রশেখর রাও ২০১৪ সালে রাজ্য গঠনের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং ইন্ডিয়া ব্লক উভয়ই সাধারণ নির্বাচনে কীভাবে ফল করবে তার ভবিষ্যদ্বাণী করে, বিআরএস প্রধান বলেন, এনডিএ কেবলমাত্র প্রায় ২০০ আসন পাবে। একের পর এক আক্রমণাত্মক ভঙ্গিতে কেসিআর বলেন, 'ইন্ডিয়া জোট কিছুই নয়। এমনকি এনডি অ্যালায়েন্স (এনডিএ)ও খুব বড় নয়, অনেক দল জোট ছেড়েছে, তারা প্রায় ২০০ আসন পেতে পারে।আরও পড়ুন:
ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে হতে পারেন, এই প্রশ্নের উত্তরে কেসিআর বলেন, এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়। আগে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করুন। কেসিআর আরও বলেন, এনডিএ অবশ্যই সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপিও ২৭২ আসনে পৌঁছবে না। বিজেপি বা কংগ্রেসের প্রতি তার সমর্থন সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, বিআরএস তাদের উভয়ের বিরুদ্ধেই লড়বে।
আমাদের কংগ্রেস ও বিজেপি দুই দলের সঙ্গেই লড়াই করতে হবে। কারণ দুই দলই তেলেঙ্গানার শত্রু এবং সেটি বহুবার প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের উভয় দলের সঙ্গেই লড়াই করা দরকার।আরও পড়ুন:
কেসিআর আরও বলেন, নির্বাচনে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। কংগ্রেস দলকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেসের অধীনে যে 'দুর্নীতি' হয়েছিল তা সারা দেশ জানে। দেশের কৃষকরা দুস্থ। বিজেপি ও কংগ্রেস উভয়েই তাদের প্রতি অবিচার করেছে।
বিশেষ করে মানুষ নরেন্দ্র মোদির বিরুদ্ধে যাবে। আমি মনে করি বিজেপি নিজে থেকে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারবে না।আরও পড়ুন:
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, পুরো দেশ কংগ্রেসের দুর্নীতি সম্পর্কে জানে, কারণ তাদের 'স্ক্যামগ্রেস' নাম দেওয়া হয়েছে। তার রাজনৈতিক লক্ষের বিষয়ে কথা বলতে গিয়ে, বিআরএস প্রধান বলেছিলেন যে, তিনি তার দলকে জাতীয়ভাবে প্রসারিত করতে চেয়েছিলেন এবং প্রতিটি আঞ্চলিক দল যদি পারে তবে তা করার চেষ্টা করা উচিত।
আরও পড়ুন:
কেসিআর বলেন, আমি বিআরএস গঠন করেছি, এই দলকে আমি জাতীয়ভাবে সম্প্রসারণ করতে চেয়েছিলাম। আমি মহারাষ্ট্র থেকে শুরু করেছি, ওড়িশা, ছত্তিশগড়েও কাজ হয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা তেলেঙ্গানার নির্বাচনে হেরেছি। কেসিআর বলেন, আমি মনে করি দলগুলোকে সীমাবদ্ধ থাকা উচিত নয়, সম্ভব হলে প্রসারিত করার চেষ্টা করা উচিত।