পুবের কলম ওয়েব ডেস্ক: লোকসভা নির্বাচনের আগেই রয়েছে রাজ্যসভার নির্বাচন। ৬৮ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হবে এবছর। এর মধ্যে আপ থেকে রয়েছেন তিন সাংসদ। তাদের মধ্যে দু'জনকে ফের নতুন করে রাজ্যসভায় পাঠাবে আপ (AAP)। আর নতুন মুখ হিসেবে তারা দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে (swati maliwal) বেছে নিয়েছে।
আরও পড়ুন:
শুক্রবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আপ এর পলিটিক্যাল এফেয়ার্স কমিটি।
আরও পড়ুন:
আপের যে তিন সদস্যের রাজস্যভার মেয়াদ শেষ হচ্ছে, তারা হলেন সুশীল কুমার, সঞ্জয় সিং ও এনডি গুপ্তা। সুশীল কুমার আর রাজ্যসভায় যেতে চাইছেন না। তিনি হরিয়ানায় রাজনীতিতে অংশ নিতে চাইছেন, তাই তার জায়গায় পাঠানো হবে স্বাতীকে। অন্যদিকে সঞ্জয় সিং ও এনডি গুপ্তাকে নতুন করে পাঠাবে আপ।
আরও পড়ুন:
আবগারি দূর্নীতি মামলায় কারাবন্দী সঞ্জয় সিং(sanjay singh)। তবুও দলের ভরসা তার উপরই। সেখান থেকেই মনোনয়ন পত্রে সাক্ষর করেছেন তিনি।
আরও পড়ুন:
স্বাতী মালিওয়ালকে রাজ্যসভায় পাঠানো আপের জন্য 'বড়' সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আইনজীবী ও সমাজকর্মী স্বাতী দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে এবং পরে মহিলাদের সম্মানের জন্যে বিস্তর লড়াই করেছেন। লিঙ্গ বৈষম্য, এসিড হামলা, নারী নিগ্রহ নিয়ে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। রাজ্যসভায় তিনি আপের প্রতিনিধিত্ব করলে বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্যানারের পিছনে দেশের 'বেটি'দের বেহাল দশার আসল ছবি তুলে ধরতে পারবেন তিনি।
আরও পড়ুন: